Wednesday, 24 June, 2026
24 June
HomeখেলাFIFA: উজবেকিস্তানকে গোলের মালা, পাল্টা জবাব মেসিকে

FIFA: উজবেকিস্তানকে গোলের মালা, পাল্টা জবাব মেসিকে

দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করে রোনাল্ডো বুঝিয়ে দিলেন, ‘ফর্ম ইজ় টেম্পোরারি, ক্লাস ইজ় পার্মানেন্ট’। এই দুই গোল হয়তো মেসিকেও পাল্টা জবাব।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

এবারের ফুটবল বিশ্বকাপ প্রথম জয় ছিনিয়ে নিল পর্তুগাল। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার রাতে ২০২৬ বিশ্বকাপের গ্ৰুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশ। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল উজবেকিস্তান। সম্পূর্ণ সময়ের শেষে ৫-০ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে পর্তুগাল। এদিন জোড়া গোল করে যান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এছাড়াও একটি করে গোল পান নুনো মেন্ডেজ, রাফায়েল লেয়াও। এবং একটি আত্মঘাতী গোল করে বসেন আব্দুভোহিদ নেমাতভ।

আরও পড়ুনঃ  তৃণমূল ভেঙে চুরমার! শুরু মমতার ‘জনতার দরবার’

বিশ্বকাপের শুরুটা খুব একটা ভালো ছিল না পর্তুগালের। প্রথম ম্যাচে পয়েন্ট নষ্ট করতে হয়েছিল রবের্তো মার্তিনেজের ছেলেদের। সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর লড়াই ছিল সকলের কাছে। কঙ্গো ম্যাচের হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই ছিল পর্তুগিজ ফুটবলারদের কাছে। সেটাই হল এবার। এদিন ম্যাচের প্রথম কোয়ার্টারেই গোলের দেখা পেয়েছিল পর্তুগাল। মাত্র ৬ মিনিটের মাথায় জোয়াও ক্যানসেলোর অনবদ্য ক্রস থেকে গোল করে যান রোনাল্ডো। যারফলে ১-০ গোলে এগিয়ে যায় পর্তুগিজরা‌।

তারপর দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে আসে ফের গোল। এবার ১৭ মিনিটের মাথায় ফ্রি-কিক থেকে নিজের দক্ষতায় গোল পান নুনো মেন্ডেজ। সেই দ্বিতীয় গোল হজম করার পরে ও আক্রমণে একাধিকবার উড়ে আসতে দেখা গিয়েছিল উজবেকিস্তান ফুটবল দলকে। তবে দিয়াগো কোস্তার দক্ষ হাতে আটকে যেতে হয়েছিল বারংবার। তবে ২৯ মিনিটের মাথায় আজিজের দৌলতে ব্যবধান কমানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছিল উজবেকিস্তানের। তবে ভিএআরের দৌলতে বাতিল হয়ে যায় সেটি। তারপর ৩৯ মিনিটের মাথায় ব্রুনো ফার্নান্দেজের থ্রু ধরেই অনবদ্য ভাবে নিজের দ্বিতীয় গোল করে যান সিআরসেভেন‌।

আরও পড়ুনঃ ১০ কোটি টাকার প্ল্যান! কুমোরটুলি ঘাটের ভোল বদলে দেবে আদানি

তবে প্রথমার্ধের শেষেই হ্যাটট্রিক করে ফেলার সুযোগ এসে গিয়েছিল রোনাল্ডোর কাছে। তবে গোল লাইন সেভের দরুন তা আর সম্ভব হয়নি। প্রথমার্ধের শেষে ৩-০ গোলের ব্যবধানে এগিয়ে থাকে পর্তুগাল। দ্বিতীয়ার্ধ শুরুর চতুর্থ কোয়ার্টারের মধ্যেই আত্মঘাতী গোলে বেড়ে যায় ব্যবধান। নেমাতভের দৌলতে আরও এগিয়ে যায় রোনাল্ডোরা। এরপর সময় যত এগিয়েছে আক্রমণে উঠে এসে গোলের সুযোগ তৈরি করেছিল উজবেক ফুটবলাররা। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। শেষ পর্যন্ত রাফায়েল লেয়াও এর দৌলতে আসে দলের পঞ্চম গোল।

 

 

এই মুহূর্তে

আরও পড়ুন