Friday, 26 June, 2026
26 June
Homeআবহাওয়াWeather: ট্রেলারের পর আজই কি আসল ক্লাইম্যাক্স! আকাশ ফুঁড়ে নামবে বৃষ্টি! দোসর...

Weather: ট্রেলারের পর আজই কি আসল ক্লাইম্যাক্স! আকাশ ফুঁড়ে নামবে বৃষ্টি! দোসর ভয়াল ঝড়

কেবল কলকাতাই নয়, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও আজ ও আগামীকাল শনিবার ঝড়-বৃষ্টি চলবে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বৃহস্পতিবার দুপুরের সেই ভয়াবহ স্মৃতি এখনও টাটকা তিলোত্তমার বুকে। আচমকাই দিন-দুপুরে নেমে এসেছিল রাতের অন্ধকার। মুষলধারে বৃষ্টির সঙ্গে মুহুর্মুহু বজ্রপাতে কার্যত লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল কলকাতার স্বাভাবিক জনজীবন। রাজপথ থেকে অলিগলি, সর্বত্রই থৈ থৈ করছিল জল।

এমনকী শহরের একাধিক সরকারি হাসপাতালেও জল ঢুকে চরম ভোগান্তির শিকার হতে হয়েছিল রোগী ও তাঁদের পরিবারকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমলেও, দুর্যোগের মেঘ কিন্তু এখনই কাটছে না। আলিপুর আবহাওয়া দপ্তরের টাটকা আপডেট অনুযায়ী, আজ শুক্রবারেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধারে ভারী দুর্যোগের আশঙ্কা রয়েছে।

শুক্রবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে ভ্যাপসা গরম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, গত কয়েকদিনের ধারা বজায় রেখে আজও দফায় দফায় বৃষ্টিতে ভিজতে পারে তিলোত্তমা।

আরও পড়ুনঃ মহরমের আগে কড়া লালবাজার, ডিজে ও অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা

শহরের প্রায় সমস্ত এলাকাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সবচেয়ে বড় উদ্বেগের কারণ হলো বজ্রপাত। আজ কলকাতার আকাশজুড়ে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে, যার ফলে বৃষ্টির সঙ্গে সঙ্গে প্রবল বজ্রপাতের আশঙ্কা করা হচ্ছে। 

দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ঝোড়ো হাওয়ার দাপট

কেবল কলকাতাই নয়, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও আজ ও আগামীকাল শনিবার ঝড়-বৃষ্টি চলবে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন জেলাগুলিতে আজ ও কাল ঝড়-বৃষ্টির দাপট বজায় থাকবে।

বিশেষ করে উপকূলবর্তী এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে দুর্যোগের তীব্রতা বেশি হতে পারে। আবহাওয়া দপ্তরের তালিকায় রয়েছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূম,মুর্শিদাবাদ ও নদিয়ার মতো জেলাগুলি।

এই জেলাগুলির কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবারেও এই পরিস্থিতির বিশেষ কোনও হেরফের হবে না বলেই মনে করছেন আবহবিদরা।

আরও পড়ুনঃ খাস কালীঘাটে মিলেছিল টাওয়ার লোকেশন! অভিষেকের আপ্তসহায়কের জামিন রুখে দিল আদালত

উত্তরবঙ্গেগোদের ওপর বিষফোঁড়া’, জারি অতি ভারী বৃষ্টির সতর্কতা

এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগে থেকেই বর্ষার মরশুমি বৃষ্টিতে নাজেহাল পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। পাহাড়ি নদীগুলির জলস্তর ইতিমধ্যেই বিপদসীমার ওপর দিয়ে বইছে। এরই মধ্যে আবহাওয়া দপ্তরের নতুন পূর্বাভাস যেন ‘গোদের ওপর বিষফোঁড়া’ হয়ে দাঁড়িয়েছে।

আজ শুক্রবার উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের এই লাল সতর্কতার জেরে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে পাহাড় ও ডুয়ার্স জুড়ে।

অনবরত বৃষ্টির জেরে দার্জিলিং এবং কালিম্পং-এর মতো পাহাড়ি জেলাগুলিতে নতুন করে ধস  নামার প্রবল আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। সিকিম ও পাহাড়গামী রাস্তাগুলিতে যাতায়াতের ক্ষেত্রেও সতর্ক থাকতে বলা হচ্ছে। পাহাড়ি এলাকার বাসিন্দা এবং সেখানে ঘুরতে যাওয়া পর্যটকদের এই মুহূর্তে অত্যন্ত সতর্ক থাকার এবং নদী তীরবর্তী এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলি যেমন মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও আজ দিনভর মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

 

এই মুহূর্তে

আরও পড়ুন