Wednesday, 1 July, 2026
1 July
Homeআবহাওয়াWeather: চাষিদের আশা, নগরবাসীর যন্ত্রণা! আসছে পয়লা নিম্নচাপ

Weather: চাষিদের আশা, নগরবাসীর যন্ত্রণা! আসছে পয়লা নিম্নচাপ

এই গুরুত্বপূর্ণ তথ্যটি শেয়ার করুন। আপনার একটি শেয়ার অনেক মানুষকে আগাম সতর্ক হতে সাহায্য করতে পারে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কলকাতার আকাশে নিম্নচাপ অক্ষরেখা, আর নাকের ডগায় ঘূর্ণাবর্ত!

দক্ষিণবঙ্গের দুর্যোগের ঘনঘটা জানান দিচ্ছে আগামী দিনের আবহাওয়া।

বর্তমান আবহাওয়ার বিশ্লেষণ অনুযায়ী উত্তর ভারত থেকে বিস্তৃত একটি মৌসুমী অক্ষরেখা (Monsoon Trough) কলকাতার উপর দিয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। একইসঙ্গে দক্ষিণবঙ্গের খুব কাছাকাছি বাংলাদেশ সংলগ্ন অঞ্চলের উপর একটি সক্রিয় ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যা আগামী ৪৮–৭২ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ হাজার হাজার রাঁধুনির পেটে লাথি? ইসকনের হাতে মিড-ডে মিলের দায়িত্ব যেতেই কাজ হারানোর আশঙ্কা

এই দুই শক্তিশালী আবহাওয়াগত ব্যবস্থার সম্মিলিত প্রভাবে আগামী কয়েকদিনে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

কী হতে পারে?

• দফায় দফায় বজ্রবিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত।

* কোথাও কোথাও স্বল্প সময়ে অতি ভারী বর্ষণের সম্ভাবনা।

* গভীর সঞ্চালনশীল বজ্রগর্ভ মেঘ (Deep Convective Clouds) দ্রুত গঠিত হতে পারে, ফলে হঠাৎ করেই আবহাওয়ার বড় পরিবর্তন দেখা যেতে পারে।

* বজ্রপাত, দমকা ঝোড়ো হাওয়া এবং জলজমার পরিস্থিতিও কিছু এলাকায় তৈরি হতে পারে।

অপরদিকে বিহার সংলগ্ন পশ্চিমবঙ্গের নিকটবর্তী অঞ্চলে অবস্থানরত আরেকটি ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে।

আরও পড়ুনঃ সক্কাল সক্কাল সুখবর! কমে গেল গ্যাসের দাম

সকলের উদ্দেশ্যে অনুরোধ:

পরবর্তী সরকারি ও আমাদের আবহাওয়া আপডেটগুলির উপর নজর রাখুন। বজ্রপাতের সময় খোলা মাঠ, বড় গাছ, জলাশয় ও উঁচু স্থানে অবস্থান করা থেকে বিরত থাকুন এবং অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলুন।

বিপদমুক্ত থাকুন, বিপদমুক্ত রাখুন।

এই মুহূর্তে

আরও পড়ুন