দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা কম। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মেঘলা আকাশ থাকছে। বিক্ষিপ্তভাবে সব জেলায় বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে ফের আবহাওয়ার কিছুটা বদল ঘটতে পারে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি জারি থাকবে।
আরও পড়ুনঃ একাধিক শহরে বিস্ফোরণ; মধ্যরাতে ইরানে হামলা শুরু করে দিল আমেরিকা
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে নিম্নচাপের প্রভাব অনেকটাই দুর্বল হয়েছে। তবে নিম্নচাপের শক্তি কম হলেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এখনই রোদের দেখা মিলবে না। দিনভর কোথাও আংশিক আবার কোথাও সম্পূর্ণ মেঘলা থাকতে পারে। বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ফের বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বাড়বে বলে ইঙ্গিত।
ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। পুরো দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। আগামী ২ থেকে ৩ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গেরজেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টিপাতের সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। বজ্রপাতের ব্যাপারে বিশেষভাবে সতর্ক করেছে আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতর সতর্কতাবার্তা দিয়েছে দক্ষিণবঙ্গের ৮টি জেলায় আগামী ২-৩ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সেই সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এর পাশাপাশি আবহাওয়া দফতরের তরফে বজ্রপাত সম্পর্কে সতর্ক করা হয়েছে। সাধারণ মানুষ যেন সুরক্ষিত জায়গায় থাকেন। ওই ৮ জেলা ছাড়াও বীরভূম ও মুর্শিদাবাদ – এই দুই জেলাতেও জারি হয়েছে হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে এই দুই জেলায়। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। বজ্রপাত সম্পর্কে বিশেষভাবে সতর্ক করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। কেউ যাতে খোলা জায়গায় কিংবা গাছের তলায় না থাকেন, সেই ব্যাপারে বারবার সতর্ক করা হয়েছে সাধারণ মানুষকে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। রবিবার পর্যন্ত কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান – দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগেও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান – দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
আরও পড়ুনঃ ‘আমি হয়তো থাকব না’, আশঙ্কা ট্রাম্পের
উত্তরবঙ্গের আবহাওয়া
চলতি সপ্তাহের শেষে উত্তরবঙ্গে বাড়বে দুর্যোগ। একদিকে নিম্নচাপ অন্যদিকে মৌসুমী অক্ষরেখার সক্রিয় হওয়ায় উত্তরবঙ্গে প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মধ্যপ্রদেশে সরে যাওয়া নিম্নচাপ এবং উত্তর-পূর্ব আরব সাগর থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গে জলীয় বাষ্প বেড়েছে। পাশাপাশি সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখাও। এই দুই এর যৌথ প্রভাবে বৃহস্পতিবার থেকে কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। জারি করা হয়েছে রেড অ্যালার্ট।


