Thursday, 9 July, 2026
9 July
Homeআন্তর্জাতিক নিউজDonald Trump: 'আমি হয়তো থাকব না', আশঙ্কা ট্রাম্পের

Donald Trump: ‘আমি হয়তো থাকব না’, আশঙ্কা ট্রাম্পের

ট্রাম্প বলেন, 'আমার বিশ্বাস ইরান আমাকে হত্যার ষড়যন্ত্র করতে পারে। তবে সেই আশঙ্কায় আমি পিছিয়ে আসব না।'

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি ইরানের ‘এক নম্বর টার্গেট’। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, কোনও অবস্থাতেই ইরানকে পরমাণু অস্ত্রের অধিকারী হতে দেওয়া যাবে না। পাশাপাশি, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তেরও সাফাই দিয়েছেন ট্রাম্প। তবে তাঁর দাবি, ‘আমেরিকা ও ইরানের মধ্যে সংঘাত আবার শুরু হলেও তা খুব অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে।

ন্যাটো সম্মেলনের পর বুধবার আয়োজিত এক সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, ‘আমার বিশ্বাস ইরান আমাকে হত্যার ষড়যন্ত্র করতে পারে। তবে সেই আশঙ্কায় আমি পিছিয়ে আসব না।’ ট্রাম্প আরও বলেন, “আমি ওদের এক নম্বর টার্গেট। ওদের আগের নেতারা আর নেই। এখন নতুন একদল নেতা এসেছে। তারাও হয়তো থাকবে না। আর জানেন কী, আমিও হয়তো থাকব না, কারণ আমি ওদের এক নম্বর টার্গেট।’

আরও পড়ুনঃ একাধিক শহরে বিস্ফোরণ; মধ্যরাতে ইরানে হামলা শুরু করে দিল আমেরিকা

সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সংঘর্ষ ফের শুরু হলেও বেশিদিন স্থায়ী হবে না। আমার মনে হয় যদি সংঘাত হয়ও, খুব দ্রুত শেষ হয়ে যাবে।’

সাম্প্রতিক হামলা-পাল্টা হামলার প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, ‘ওরা কয়েকটি জাহাজে হামলা করেছিল। তাই আমরা অনেক বেশি শক্তিশালী জবাব দিয়েছি।’

তাঁর দাবি, এই সংঘাতও হয়, তা খুব অল্প সময়ের মধ্যেই শেষ হবে এবং শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের নিরাপত্তা আরও জোরদার করবে। এমনকী তেলের বাজারও আরও নিরাপদ হবে বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ ‘১৮ তারিখ না এলে…’, DJ তো বাজাবে তার সাথে কড়া পদক্ষেপ আদালতের

ট্রাম্প ফের দাবি করেন, ইরানকে কখনওই পরমাণু অস্ত্র তৈরি করতে দেওয়া উচিত নয়। তিনি বলেন, ‘উন্মাদদের হাতে পরমাণু অস্ত্র তুলে দেওয়া যায় না।’ তাঁর বক্তব্য, আমেরিকার সামরিক হামলার উদ্দেশ্য ছিল ইরানকে পরমাণু অস্ত্রের ভাণ্ডার গড়ে তুলতে বাধা দেওয়া।

ট্রাম্পের এই মন্তব্যের পর ইরানের উপবিদেশমন্ত্রী বলেন, মার্কি প্রেসিডেন্টকে তাঁর নিজের ভাষাতেই জবাব দেওয়া হবে, কারণ তিনি ‘শক্তির ভাষাই সবচেয়ে ভাল বোঝেন।’

এই মুহূর্তে

আরও পড়ুন