Wednesday, 22 July, 2026
22 July
Homeউত্তরবঙ্গPratik Ur Rahaman: ধাক্কা রাজনৈতিক ক্যারিয়ারে; রাজনীতি ছেড়ে কালো কোট?

Pratik Ur Rahaman: ধাক্কা রাজনৈতিক ক্যারিয়ারে; রাজনীতি ছেড়ে কালো কোট?

রাজনীতি ছাড়ার বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি তিনি।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ভোটের পর রাজনীতিতে কম সক্রিয় প্রাক্তন বামনেতা, ‘সময় এলে বলব’—মন্তব্য প্রতীক উরের

রাজনীতি ছেড়ে কালো কোট?

একসময় বামেদের আন্দোলনের প্রথম সারির মুখ ছিলেন প্রতীক উর রহমান। ভোটের আগে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু নির্বাচনের পর তাঁকে রাজনৈতিক কর্মসূচিতে বিশেষ দেখা যাচ্ছে না। এর মধ্যেই জল্পনা, সক্রিয় রাজনীতি থেকে দূরত্ব বাড়িয়ে আইনজীবীর পেশায় মন দিচ্ছেন প্রতীক উর।

তবে রাজনীতি ছাড়ার বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি তিনি।

আরও পড়ুনঃ দিল্লি পুলিশের গুন্ডামির ছবি তুলে ধরতে হবে ছাত্র-যুবদের, বললেন সেলিম

বাম রাজনীতি থেকে তৃণমূলে

২০০৮ সাল নাগাদ সক্রিয় বাম রাজনীতিতে প্রবেশ করেন প্রতীক উর। এসএফআইয়ের রাজ্য সম্পাদক হওয়ার পাশাপাশি সিপিএমের জেলা ও রাজ্য কমিটিতেও জায়গা পেয়েছিলেন। একাধিক নির্বাচনে তাঁকে প্রার্থী করেছিল দল।

দলীয় নেতৃত্বের সঙ্গে মতপার্থক্যের কথা জানিয়ে গত ফেব্রুয়ারিতে সিপিএম ছাড়েন তিনি। ২১ ফেব্রুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিয়ে প্রতীক উর জানিয়েছিলেন, বিজেপির বিরুদ্ধে লড়াই করতেই তাঁর এই সিদ্ধান্ত।

আইনজীবী হিসেবে নতুন শুরু?

ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি, গত প্রায় এক মাস ধরে কলকাতা হাই কোর্টে আইনজীবী হিসেবে কাজ করছেন প্রতীক উর। একটি মামলার কাজে তাঁর গুয়াহাটি হাই কোর্টে যাওয়ার খবরও প্রকাশ্যে এসেছে। যদিও এ বিষয়ে তিনি নিজে বিস্তারিত মন্তব্য করেননি।

২০১৬ সাল নাগাদ আইনের পড়াশোনা সম্পূর্ণ করেন প্রতীক উর।

পরে অল ইন্ডিয়া বার কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ণ হন।

সক্রিয় রাজনীতির কারণে এতদিন নিয়মিত আইনি পেশায় যুক্ত হননি বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ আরশোলাদের নতুন কীর্তি, মার্কিন দূতাবাস আগেই জানতো রাজধানী উত্তাল হবে ১৭ তেই

কী বলছেন প্রতীক উর?

তৃণমূলের অভ্যন্তরীণ পরিস্থিতি বা নিজের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ নিয়ে এখনই মুখ খুলতে নারাজ তিনি। সংবাদমাধ্যমকে প্রতীক উর জানিয়েছেন, ব্যক্তিগত কাজে ব্যস্ত রয়েছেন এবং সময় এলে নিজের অবস্থান জানাবেন।

ফলে তিনি রাজনীতি পুরোপুরি ছাড়ছেন, না কি সাময়িক বিরতি নিয়ে পুরনো পেশায় মন দিচ্ছেন—সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি।

বিশেষ দ্রষ্টব্য: প্রতীক উর রহমানের রাজনৈতিক সন্ন্যাসের খবর এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। প্রতিবেদনের সংশ্লিষ্ট অংশগুলি প্রকাশিত তথ্য ও ঘনিষ্ঠ মহলের দাবি হিসেবে উল্লেখ করা হয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন