Saturday, 12 September, 2026
12 September
HomeদেশPM Modi: মধ্য়রাতে মোদীর বার্তা; আজ বড় সিদ্ধান্তের ইঙ্গিত

PM Modi: মধ্য়রাতে মোদীর বার্তা; আজ বড় সিদ্ধান্তের ইঙ্গিত

দেশের ছাত্র আন্দোলনের উত্তাপের মধ্যে বৃহস্পতিবার গভীর রাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বড় ঘোষণা আসলো।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

NEET-UG প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশের ছাত্র আন্দোলনের উত্তাপের মধ্যে বৃহস্পতিবার গভীর রাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বড় ঘোষণা আসলো। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, শুক্রবারের কেন্দ্রীয় ক্যাবিনেট বৈঠকে পরীক্ষা দুর্নীতির বিরুদ্ধে আরও কঠোর সিদ্ধান্ত এবং নির্দেশিকা আনা হবে।

আরও পড়ুনঃ আজ ভারতকে বাঁচিয়েছেন; আধুনিক ভারতের চানক্য অমিত অনিলচন্দ্র শাহ

গুরুত্বপূর্ণ প্রশাসনিক পরিবর্তন

কেন্দ্রীয় শিক্ষক সচিব বিনীত জোশীকে পঞ্চায়েত মন্ত্রকে বদলি করে তাঁর জায়গায় সিনিয়র আইএএস কর্মকর্তা নরেশ পাল গাঙ্গোওয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই রদবদলের কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রী মোদী নতুন বার্তা দিয়েছেন।

পদক্ষেপ ও সফলতা

  • গত আড়াই মাসে প্রশ্নপত্র ফাঁস রোধে একাধিক বড় পদক্ষেপ নেওয়া হয়েছে।
  • অপরাধীদের ধরিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
  • শিক্ষার্থীদের এক বছর নষ্ট না হওয়ার জন্য দ্রুত পুনঃপরীক্ষা নেওয়া হয়েছে।
  • ১৯ জুলাই পুনঃপরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে, যেখানে প্রায় ২২ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

ফাস্ট-ট্র্যাক কোর্টের পরিকল্পনা

প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, অপরাধীদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক কোর্ট গঠনের খসড়া ড্রাফট তৈরি করতে। বৃহস্পতিবার গভীর রাতেই সংশ্লিষ্ট দপ্তর প্রধানমন্ত্রীর কাছে ড্রাফট জমা দিয়েছে।

আরও পড়ুনঃ সোনম ওয়াংচুকের ২৬ দিনের অনশন শেষে প্রত্যাহার

শুক্রবারের ক্যাবিনেট বৈঠকে এই ড্রাফট নিয়ে আলোচনা হবে, যেখানে ফাস্ট-ট্র্যাক কোর্ট গঠন ও কঠোর শাস্তির বিধান অন্তর্ভুক্ত থাকবে। মন্ত্রিসভার মতামত ও পরামর্শের পর ড্রাফট চূড়ান্ত করা হবে।

প্রধানমন্ত্রীর এই উদ্যোগ দেশের শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা ও দায়বদ্ধতা ফেরাতে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষায় সরকারের এই সংকল্প শিক্ষার্থীদের মধ্যে আশার সঞ্চার করেছে।

এই মুহূর্তে

আরও পড়ুন