সুরের জাদু শরীরের যন্ত্রণাকেও হার মানিয়ে দিয়েছে সোনু নিগমকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, অপারেশন টেবিলে শুয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি গাইছেন ১৯৪৯ সালের ‘দুলারি’ ছবির বিখ্যাত গান ‘সুহানি রাত ঢল চুকি’।
ভিডিওতে ডাক্তারদের ঘেরাটোপেও সুরের সাথে আত্মিক সংযোগ ধরে রেখেছেন সোনু। নিজের ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন, “প্রিয় ডক্টর নীলেশ সাতভাই ও তাঁর টিমের জন্য আমার এই ছোট্ট নিবেদন। যন্ত্রণার মাঝেও গান গাওয়ার আনন্দটাই আলাদা।”

নেটিজেনরা এই দৃশ্য দেখে হতবাক এবং উদ্বিগ্ন হয়েছেন। কমেন্টে অনেকেই তার দ্রুত আরোগ্যের কামনা করেছেন, কেউ বলেছেন, “খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন সোনু স্যার।” অন্যরা তাঁর ইতিবাচক মনোভাবের প্রশংসা করেছেন, বলেছেন, যন্ত্রণার মধ্যেও হাসিমুখে গান গাওয়া সত্যিই অনুপ্রেরণামূলক।
আরও পড়ুনঃ ১৯৭৫ সালের ৯ই আগস্ট, বিনোদন জগতের এক মাইলস্টোন! দূরদর্শন কলকাতার প্রতিষ্ঠা দিবস
ভিডিওটি স্পষ্ট করে দিয়েছে, শারীরিক কষ্টও সোনুর মানসিক শক্তিকে দুর্বল করতে পারেনি, যা তাঁর ভক্তদের জন্য অনেক আশা ও উৎসাহের কারণ।


