Sunday, 9 August, 2026
9 August
HomeদেশMilk Price: "দুধ না খেলে হবে না ভালো ছেলে"; বাড়ছে দুধের দাম

Milk Price: “দুধ না খেলে হবে না ভালো ছেলে”; বাড়ছে দুধের দাম

যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে গৃহস্থালির রান্নাঘরে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

 ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে গৃহস্থালির রান্নাঘরে। এলপিজি সিলিন্ডার, পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির পর এবার দুধের দামও বাড়তে চলেছে। আগামী ১১ অগস্ট থেকে মহারাষ্ট্রে গরুর দুধ ও মোষের দুধের দাম লিটার প্রতি দুই টাকা করে বৃদ্ধি পাবে।

আরও পড়ুনঃ আরজি কর কাণ্ডের ২য় বর্ষপূর্তিতে ‘অভয়া দিবস’, নতুন তদন্তে আশা

মিল্ক প্রোডিউসার অ্যান্ড প্রসেসরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে সমস্ত কোঅপারেটিভ ও প্রাইভেট ডেয়ারি কোম্পানি অংশগ্রহণ করেছিল।

অ্যাসোসিয়েশন জানায়, দুধ সংগ্রহ, প্রক্রিয়াকরণ ও সরবরাহের খরচ বাড়ায় এই মূল্যবৃদ্ধি অনিবার্য হয়ে পড়েছে। ডিজেলের দাম লিটার প্রতি ১০ টাকা এবং প্যাকেজিং খরচ ৩০ শতাংশ বেড়েছে। দুধের ক্রয়মূল্য বৃদ্ধিও দাম বাড়ার অন্যতম কারণ।

আরও পড়ুনঃ  ১৯৭৫ সালের ৯ই আগস্ট, বিনোদন জগতের এক মাইলস্টোন! দূরদর্শন কলকাতার প্রতিষ্ঠা দিবস

দুধের পাশাপাশি অন্যান্য দুগ্ধজাত পণ্যের দামও ১০ শতাংশ পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে, যা পণ্যের ধরন অনুযায়ী পরিবর্তিত হবে।

এই মুহূর্তে

আরও পড়ুন