কলকাতা:
বিজেপি সরকারের অধীনে কলকাতা পুলিশের ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে চলেছে। পুলিশের তথ্য সংরক্ষণ ও কাজকাজকে আরও আধুনিক ও অনলাইনে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে কলকাতা পুলিশ তৈরি করছে একটি নতুন ডিভিশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বা DCRB।
আরও পড়ুনঃ কলকাতায় ট্রাম পুনরুজ্জীবনে বড় পদক্ষেপ; RITES-এর সমীক্ষা শুরু
DCRB-র মাধ্যমে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (NCRB) ও স্টেট ক্রাইম রেকর্ড ব্যুরোর (SCRB) সঙ্গে সমন্বয় রেখে আরও উন্নত ডিজিটাল সেবা প্রদানের লক্ষ্য রাখা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পরামর্শে ও Interoperable Criminal Justice System (ICJS) এর আওতায় এই ব্যবস্থা চালু করা হচ্ছে।
DCRB-র অধীনে CCTNS, eSakshya, e-Summons, MedLeaPR, e-Forensics, Nyay Shruti সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মকে রাজ্যে কার্যকরভাবে প্রয়োগ করা হবে। প্রত্যেক ডিভিশনে এই ব্যুরো চালু হলে, একজন ওসির নেতৃত্বে অপরাধীদের রেকর্ড এক ক্লিকে পাওয়া যাবে যা তদন্ত প্রক্রিয়াকে দ্রুততর করবে।
আগে লালবাজারের গোয়েন্দা বিভাগের Crime Record Section (CRS)-এর ওপর নির্ভর করতে হতো থানাগুলোকে। এখন DCRB চালু হলে প্রত্যেক ডিভিশনে স্থানীয়ভাবে এই কাজ হবে, ফলে তথ্য সেবা আরও দ্রুত এবং কার্যকর হবে।


