দিল্লি:
নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্রকুমার বসু নতুন রাজনৈতিক দল ‘আজাদ হিন্দ পার্টি’ গঠন করতে যাচ্ছেন। দিল্লির যন্তর মন্তরে সাম্প্রতিক জেন জি-র নেতৃত্বে আন্দোলন তাঁকে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ার অনুপ্রেরণা দিয়েছে। এই দলের মূল লক্ষ্য হবে দেশের তরুণ প্রজন্মকে রাজনীতির সঙ্গে যুক্ত করা এবং নেতাজির আদর্শে প্রগতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও ধর্মনিরপেক্ষ ভারত গড়ে তোলা।
আরও পড়ুনঃ পরিস্থিতি উদ্বেগজনক; ইমরান খানের মৃত্যু! সাংবাদিক দাবি প্রত্যাহার
চন্দ্রকুমার সম্প্রতি তৃণমূল কংগ্রেস ছাড়েন। এর আগে দীর্ঘদিন বিজেপির সঙ্গেও যুক্ত ছিলেন। তিনি মনে করেন, বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থার প্রতি তরুণ প্রজন্ম হতাশ। শিক্ষা, স্বাস্থ্য, শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি ও দলগুলোর কাজকর্ম নিয়ে ক্ষোভ বেড়েছে। তাই তরুণদের জন্য একটি বিকল্প রাজনৈতিক মঞ্চ প্রয়োজন।
তিনি জানান, যন্তর মন্তরের আন্দোলনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ দেখে স্বাধীনতা সংগ্রামের সময়ের যুবসমাজের ভূমিকা মনে পড়ে। নেতাজির ‘আজাদ হিন্দ ফৌজ’-এর আদর্শ সামনে রেখে তরুণদের ক্ষোভ ও হতাশাকে সুসংগঠিত রাজনৈতিক আন্দোলনে রূপ দেওয়ার চেষ্টা করবে নতুন দল।
চন্দ্রকুমারের রাজনৈতিক জীবনেও পরিবর্তন এসেছে। ২০১৬ সালে তিনি বিজেপিতে যোগ দেন এবং ‘আজাদ হিন্দ মোর্চা’ তৈরি হবে বলে আশ্বাস পান, কিন্তু তা হয়নি। পরে ২০২৬ সালের আগে তৃণমূলে যোগ দেন, কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে ছেড়ে দেন। তিনি মূলধারার রাজনৈতিক দলগুলোর ‘ছোটখাটো ও গতানুগতিক রাজনীতি’-র বিরুদ্ধেও অসন্তোষ প্রকাশ করেছেন।
আরও পড়ুনঃ মৃত্যু কিশোর ফুটবল খেলোয়াড়ের; এলাকায় শোকের ছায়া
‘আজাদ হিন্দ পার্টি’ তে শুধু তরুণ নয়, প্রগতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও ধর্মনিরপেক্ষ রাজনীতিতে বিশ্বাসী মানুষকেও একত্রিত করার পরিকল্পনা রয়েছে। নেতাজির আদর্শকে সামনে রেখে যুবসমাজের রাজনৈতিক অংশগ্রহণ বাড়ানো হবে দলের অন্যতম লক্ষ্য।
তবে নেতাজির ঐতিহ্য ও তরুণদের নতুন রাজনৈতিক আগ্রহকে সফল রাজনৈতিক শক্তিতে রূপ দিতে পারা চন্দ্রকুমারের সামনে বড় চ্যালেঞ্জ।


