Friday, 14 August, 2026
14 August
HomeদেশMobile Tariff: স্বাধীনতা দিবসের আগে পকেটে ধাক্কা; মোবাইল রিচার্জের খরচ বাড়ল আরও,...

Mobile Tariff: স্বাধীনতা দিবসের আগে পকেটে ধাক্কা; মোবাইল রিচার্জের খরচ বাড়ল আরও, চুপ সরকার থেকে বিরোধীরা

এবার টেলিকম সংস্থাগুলি সোজা আঙুলে নয়, আঙুল বেঁকিয়ে ঘি তুলছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

মধ্যবিত্তের খরচ বাড়তে চলেছে আরও অনেকটা। বাড়ছে মোবাইল রিচার্জের খরচ। এবার টেলিকম সংস্থাগুলি সোজা আঙুলে নয়, আঙুল বেঁকিয়ে ঘি তুলছে। সরাসরি ট্যারিফ বৃদ্ধি না করে, সস্তার রিচার্জ প্ল্যানগুলি বন্ধ করে দিচ্ছে। এরফলে গ্রাহকদের বেশি টাকা খরচ করেই রিচার্জ করতে হবে।

আরও পড়ুনঃ দরজা ভেঙে উদ্ধার দেহ; এনআরএস হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু

সংস্থার তরফে জানানো হয়েছে, ট্যারিফের দামের কাঠামো আরও সরলীকরণ করতে এবং গ্রাহক প্রতি আয় বাড়ানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনটাই সূত্রের খবর।

এয়ারটেলের এই রিচার্জ প্ল্যান বন্ধ করায় সবথেকে বড় যে ধাক্কা লাগছে, তা হল ২৯৯ টাকার রিচার্জ প্ল্যানে। অনেক গ্রাহকই ২৯৯ টাকার রিচার্জ করে থাকেন। ২৮ দিনের মেয়াদে এই রিচার্জ প্ল্যানে দৈনিক দেড় জিবি করে ডেটা পাওয়া যেত। এই রিচার্জ প্ল্যান বন্ধ হয়ে যাওয়ায়, এবার গ্রাহকদের ৩৪৯ টাকার রিচার্জ করতে হবে। অর্থাৎ একধাক্কায় ১৬ শতাংশ খরচ বাড়তে চলেছে গ্রাহকদের। ৩৪৯ টাকার রিচার্জের মেয়াদও ২৮ দিন, তবে এতে দৈনিক ২ জিবি করে ডেটা পাওয়া যায়।

আরও পড়ুনঃ জন্মদিনে অজানা শ্রীদেবী

এয়ারটেল ৩১৯ টাকার ৩০ দিনের প্ল্যানও তুলে দিয়েছে। আর পাওয়া যাবে না ৫৭৯ টাকা ৬১৯ টাকা এবং ৬৪৯ টাকার রিচার্জ প্ল্যান। তবে ১৯৯ টাকা ও ২১৯ টাকার রিচার্জ প্ল্যান এখনও চালু রাখা হয়েছে। ১৯৯ টাকায় ২৮ দিনের জন্য ২ জিবি ডেটা পাওয়া যায়। ২১৯ টাকার রিচার্জে ২৮ দিনের জন্য ৩ জিবি ডেটা পাওয়া যায়।

২০১৯ সাল থেকে এয়ারটেল, রিলায়েন্স জিয়ো ও ভোডাফোন-আইডিয়া তিন দফায় তাদের ট্যারিফ বাড়িয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, টেলিকম অপারেটররা আরও ১০ থেকে ১৫ শতাংশ বাড়াতে পারে।

 

এই মুহূর্তে

আরও পড়ুন