কর্তব্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতি বছরের মতো এ বছরও রাজ্য পুলিশের আধিকারিকদের বিশেষ সম্মাননায় ভূষিত করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী শনিবার, ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে রাজ্যের ১৪ জন আইপিএস (IPS) আধিকারিককে ‘মুখ্যমন্ত্রী-পদক’-এ সম্মানিত করা হবে।
এর মধ্যে ৬ জন আধিকারিক অসামান্য অবদানের জন্য (Chief Minister’s Police Medal for Outstanding Service) এবং ৮ জন আধিকারিক প্রশংসনীয় অবদানের জন্য (Chief Minister’s Police Medal for Commendable Service) এই পদক পাচ্ছেন।
আরও পড়ুনঃ উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ টানেলে বিধ্বংসী ধস, বিপর্যয় মোকাবিলায় NDRF ও SDRF
অসামান্য অবদানের জন্য মুখ্যমন্ত্রী-পদকপ্রাপক (৬ জন):
১. দময়ন্তী সেন ২. অজয় কুমার ৩. নীরজকুমার সিংহ ৪. কে জয়রামন ৫. প্রণব কুমার ৬. কুণাল অগ্রবাল
আরও পড়ুনঃ সকালে নির্মল, রাতে সঞ্জীব; তিলোত্তমা কাণ্ডে ব্যাক টু ব্যাক অ্যাকশন শুভেন্দু সরকারের
প্রশংসনীয় অবদানের জন্য মুখ্যমন্ত্রী-পদকপ্রাপক (৮ জন):
১. কঙ্কর প্রসাদ বারুই – আইজি (প্রেসিডেন্সি বিভাগ) ২. সুনীল কুমার যাদব – পুলিশ কমিশনার (চন্দননগর) ৩. রাঠোর অমিত কুমার ভরত – পুলিশ কমিশনার (বিধাননগর) ৪. সূর্য প্রতাপ যাদব – যুগ্ম কমিশনার, ট্রাফিক (কলকাতা) ৫. অংশুমান সাহা – পুলিশ সুপার (পূর্ব মেদিনীপুর) ৬. মিস পুষ্পা – পুলিশ সুপার (পূর্ব বর্ধমান) ৭. শচীন মক্কর – পুলিশ সুপার (মুর্শিদাবাদ পুলিশ জেলা) ৮. অরবিন্দ কুমার আনন্দ – পুলিশ সুপার (বারুইপুর পুলিশ জেলা)
স্বাধীনতা দিবসের মূল মঞ্চ থেকেই সম্মানীয় এই পদকগুলি আধিকারিকদের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী।


