কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ
শিক্ষক দিবসের বিশেষ ভূরিভোজকে কেন্দ্র করে জলপাইগুড়ি জেলা স্কুলে তৈরি হলো নজিরবিহীন ও লজ্জাজনক পরিস্থিতি। স্কুলের ভেতরেই প্রধান শিক্ষক ও ছাত্রদের একাংশের মধ্যে বেঁধে গেল তুলকালাম কাণ্ড। প্রহারের চোটে মাথা ফেটে রক্তাক্ত হলেন খোদ স্কুলের প্রধান শিক্ষক ধর্মচাঁদ বারুই। আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন ছাত্রও। মঙ্গলবার দুপুরের এই হিংসাত্মক ঘটনায় স্কুলের আইনশৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় পুলিশ। প্রধান শিক্ষককে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার সূত্রপাত ও পাল্টাপাল্টি অভিযোগ
শিক্ষক দিবস উপলক্ষে স্কুলে বিশেষ খাবারের আয়োজন করা হয়েছিল। সেই খাওয়াদাওয়াকে কেন্দ্র করেই বচসা থেকে হাতাহাতি ছড়িয়ে পড়ে বলে জানা গেছে:
আরও পড়ুনঃ উজ্জয়িনীতে ‘অলৌকিক’ কাণ্ড! মন্দির ধসে পড়লেও নড়ানো যাচ্ছে না বজরংবলীকে
স্কুলে ভাঙচুর ও পুলিশের হস্তক্ষেপ
ঘটনাকে কেন্দ্র করে স্কুলের ভেতরেও ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে দ্রুত পুলিশ আধিকারিকরা এসে পৌঁছান। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হলেও চরম আতঙ্কের সৃষ্টি হয় অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে।
স্কুলের অন্য শিক্ষকেরা এই ঘটনায় গভীরভাবে উদ্বেগ প্রকাশ করে জানান, একটি ঐতিহ্যবাহী স্কুলে শিক্ষক দিবসের মতো উদযাপনে এমন ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এতে স্কুলের ভাবমূর্তি ও পবিত্র পরিবেশ সম্পূর্ণ নষ্ট হলো। ঘটনায় মূল দোষী কারা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ ও শিক্ষা দপ্তর।


