Wednesday, 30 September, 2026
30 September
HomeকলকাতাLeft Front: ‘হাত ধরাধরি’, লেনিন থেকে মার্ক্সে; মূর্তি ভাঙা আর রাস্তার নাম...

Left Front: ‘হাত ধরাধরি’, লেনিন থেকে মার্ক্সে; মূর্তি ভাঙা আর রাস্তার নাম বদল রুখতে রাজপথ কাঁপাবে বামেরা!

আগামী ১২ অক্টোবর বিকেল ৩টেয় ধর্মতলার লেনিন মূর্তির পাদদেশে এক বিশাল নাগরিক সমাবেশের ডাক দেওয়া হয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশেষ রাজনৈতিক প্রতিনিধি, কলকাতা:

মনীষীদের মূর্তি ভাঙা আর কলকাতার ঐতিহ্যবাহী রাস্তার নাম বদলের ধাক্কায় অবশেষে গলে জল বামফ্রন্টের অন্দরের জমাট বরফ! বিজেপি-র ‘রাজনৈতিক আক্রমণ’ আর ‘মুক্তচিন্তার বিরুদ্ধে বিষোদ্গার’ রুখতে এবার ভেদাভেদ ভুলে একই ছাতার তলায় এসে বৃহত্তর আন্দোলনের সলতে পাকাচ্ছে বাম ও প্রগতিশীল শরিক দলগুলি।

মঙ্গলবার এসইউসিআই (সি)-র কার্যালয়ে আয়োজিত এক হাইভোল্টেজ বৈঠকে ঠিক হয়েছে, এবার শুধু ঘরোয়া ক্ষোভ প্রকাশ নয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে পাল্টা হুঙ্কার তুলে রাজপথ কাঁপাবে সম্পূর্ণ বাম শক্তি।

আরও পড়ুনঃ  হায়দরাবাদে বিরাট জয় বামেদের, ‘জোড়া শালিক’ দেখতেই ডানা ছাঁটা গেল এবিভিপির

বৈঠকে শীর্ষ নেতাদের সমাবেশ ও আন্দোলন কর্মসূচি

গতকাল মঙ্গলবারের এই জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন বাম আন্দোলনের তাবড় শীর্ষ নেতৃত্ব—সিপিআই(এম)-এর মহঃ সেলিম ও শ্রীদীপ ভট্টাচার্য, সিপিআই-এর স্বপন বন্দ্যোপাধ্যায় ও গৌতম রায়, আরএসপির রাজীব বন্দ্যোপাধ্যায় ও মৃণ্ময় সেনগুপ্ত, ফরওয়ার্ড ব্লকের নরেন চট্ট্যোপাধ্যায়, সিপিআই(এমএল)-এর বাসুদেব বসু এবং স্বাগতিক এসইউসিআই(সি)-র চণ্ডীদাস ভট্টাচার্য ও অমিতাভ চট্টোপাধ্যায়।

বৈঠক শেষে সর্বসম্মতভাবে রাজ্যজুড়ে দফায় দফায় আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হয়:

  • ১২ অক্টোবর নাগরিক সমাবেশ: আগামী ১২ অক্টোবর বিকেল ৩টেয় ধর্মতলার লেনিন মূর্তির পাদদেশে এক বিশাল নাগরিক সমাবেশের ডাক দেওয়া হয়েছে। সমস্ত বামপন্থী দল, বাম মনোভাবাপন্ন সংগঠন ও প্রগতিশীল সাধারণ মানুষকে এতে শামিল হওয়ার আর্জি জানানো হয়েছে। এর জন্য প্রকাশিত হবে যৌথ প্রচারপত্রও।

  • জেলা ও গ্রামে কনভেনশন: দুর্গাপূজা মিটলেই রাজ্যের প্রতিটি জেলায়, ব্লকে ও গ্রামেগঞ্জে বিজেপি-র এই ‘অপচেষ্টা’র বিরুদ্ধে গণ কনভেনশন গড়ে তোলা হবে।

আরও পড়ুনঃ  অতিবামেদের উপর কার্বলিক অ্যাসিড ঢালার নিদান দিলেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং

রাস্তার নাম বদল ও মনীষী অবমাননায় তোপ

সম্প্রতি কলকাতার রাস্তার নাম বদল সংক্রান্ত কমিটির চেয়ারম্যান কোনো রকম আলোচনা ছাড়াই মার্ক্স, লেনিন, কিংবা হো-চি-মিন-এর মতো আন্তর্জাতিক ব্যক্তিত্বের নামে থাকা রাজপথের নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন। এর পাশাপাশি রাজ্যজুড়ে নেতাজিসহ একাধিক মনীষীর প্রতি অবমাননাকর মন্তব্য এবং শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগ তুলে সরব হয়েছে বামফ্রন্ট।

এসইউসিআই (সি) নেতৃত্বের স্পষ্ট বার্তা:

“রবীন্দ্রনাথ কিংবা লেনিনদের কোনো ভৌগোলিক সীমানার গণ্ডিতে আটকে রাখা যায় না। তাঁরা বিশ্বজনীন। উদ্দেশ্যেপ্রণোদিতভাবে ইতিহাস মুছে ফেলার এই খেলা প্রতিহত করতে আমরা একজোট হয়ে লড়াই করব।”

আদর্শগত দূরত্ব দূরে সরিয়ে রেখে ঐতিহ্য ও লাল দুর্গ বাঁচাতে বাম শরিকদের এই যৌথ লড়াই আগামী দিনের রাজ্য রাজনীতিতে নতুন মোড় আনে কি না, সেটাই এখন দেখার!

এই মুহূর্তে

আরও পড়ুন