Tuesday, 29 September, 2026
29 September
Homeদক্ষিণবঙ্গArjun Singh: অতিবামেদের উপর কার্বলিক অ্যাসিড ঢালার নিদান দিলেন পরিবহন মন্ত্রী অর্জুন...

Arjun Singh: অতিবামেদের উপর কার্বলিক অ্যাসিড ঢালার নিদান দিলেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং

কাঁকিনাড়ার পাণপুর মোড়ে এক দলীয় কর্মীসভায় এসে আবারও ক্ষুরধার ও আক্রমণাত্মক সুরে বিরোধীদের নিশানা করতে শোনা গেল তাঁকে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশেষ রাজনৈতিক প্রতিনিধি:

কখনও ‘ব্ল্যাক আউট’ করে দেওয়ার হুঁশিয়ারি, তো কখনও অতি-বাম ও ‘দেশদ্রোহী’দের তাড়াতে ‘কার্বলিক অ্যাসিড’ ছিটানোর পরামর্শ! পর পর দু’দিন বিতর্কিত মন্তব্য করে রাজ্যের রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিলেন পরিবহণ ও শ্রমমন্ত্রী অর্জুন সিং। সোমবারের পর মঙ্গলবার কাঁকিনাড়ার পাণপুর মোড়ে এক দলীয় কর্মীসভায় এসে আবারও ক্ষুরধার ও আক্রমণাত্মক সুরে বিরোধীদের নিশানা করতে শোনা গেল তাঁকে।

আরও পড়ুনঃ গলদ বিসমিল্লায়; ‘ফেসবুকে আছি, বুথে ফেস নেই’! আত্মপ্রচার-‘অকমিউনিস্ট আচরণ, শাখায় নতুন মুখ ‘শূন্য’; সংগঠনের নিউক্লিয়াসেই মূল রোগ

‘শুভেন্দুবাবু ভদ্রলোক, তাই আইনের পথ দেখছেন’

কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে অর্জুন সিং সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক কৌশলের সঙ্গে নিজের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পার্থক্য তুলে ধরেন:

“মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খুব ভালো মানুষ ও ভদ্রলোক। সেই কারণেই তিনি সবকিছুর সমাধান আইনি পথে চাইছেন। তবে আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব—যাঁরা পাকিস্তানের পক্ষে স্লোগান দেয়, তাঁরা এমনি সোজা কথায় শুনবে না। এদের জন্য কার্বলিক অ্যাসিড আর ব্ল্যাকআউট ছাড়া জব্দ করার আর কোনও পথ নেই। যে ভাবে কার্বলিক অ্যাসিডে সাপ পালায়, ঠিক সে ভাবেই এই অ্যাসিডে অতি-বামপন্থীরাও পালাবে।”

বামদের ঐতিহ্য ও আদর্শ নিয়ে তোপ

বামপন্থীদের কটাক্ষ করে অর্জুন সিং দাবি করেন, এরা দেশের জন্য কোনওদিন ভালো কিছু চায়নি। তিনি বলেন:

  • সংস্কৃতিহীনতার অভিযোগ: “এরা নিজেদের বাবা-মায়ের শ্রাদ্ধ করে না, বাবা-মাকে নমস্কার পর্যন্ত করে না; কিন্তু দিনরাত কার্ল মার্ক্স আর লেনিনকে জিন্দাবাদ বলে নমস্কার করে। এদের কথার কী মূল্য দেব!”

আরও পড়ুনঃ  দেশ জুড়ে কংগ্রেসের বিক্ষোভ; আগরার জ্ঞানেশের বাড়ির গেটে কালি দিয়ে ‘গদ্দার’ লিখে গেল একদল!

কুণাল ঘোষের গাড়িতে ‘ডিম হামলা’ নিয়ে কটাক্ষ

কাকদ্বীপে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে ডিম ছোড়ার ঘটনা এবং তা থেকে বড়সড় প্রাণহানির আশঙ্কার অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে অর্জুন সিং বিষয়টি হেসে উড়িয়ে দেন। তিনি হাসতে হাসতে বলেন, “এমনও কোনও ডিম আছে নাকি যা ছুড়লে গাড়ির কাচ ভেঙে যায় বা কাউকে খুন করা যায়? এই গল্প শুনে তো আমি সত্যি তাজ্জব হয়ে যাচ্ছি!”

পরিবহণ মন্ত্রীর এই পর পর বিতর্কিত মন্তব্যে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে নতুন করে বাকযুদ্ধ শুরু হয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন