Friday, 30 October, 2026
30 October
Homeআন্তর্জাতিক নিউজUSA: বড় যুদ্ধের প্রস্তুতি ট্রাম্পের! ইরান, রাশিয়া-সহ ২৪ দেশে সফরে নিষেধাজ্ঞা আমেরিকার

USA: বড় যুদ্ধের প্রস্তুতি ট্রাম্পের! ইরান, রাশিয়া-সহ ২৪ দেশে সফরে নিষেধাজ্ঞা আমেরিকার

মার্কিন বিদেশদপ্তরের (US Department of State) তরফ থেকে এই নির্দেশিকা ও বিপজ্জনক দেশগুলির বিস্তারিত তালিকা প্রকাশ্যে আনা হয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশেষ আন্তর্জাতিক প্রতিবেদন:

ইরানের বিরুদ্ধে যে কোনো দিন বড় মাপের সামরিক পদক্ষেপের চরম হুমকির মধ্যেই নিজেদের নাগরিকদের জন্য নজিরবিহীন ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র। যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে মার্কিন নাগরিকদের অপহরণ, সন্ত্রাসবাদী হামলা কিংবা অন্যায্য আটকের মতো প্রাণঘাতী ঝুঁকি এড়াতেই বিশ্বের ২৪টি দেশে ভ্রমণের ওপর ‘লেভেল-৪: ডু নট ট্রাভেল’ (Do Not Travel) বা সর্বোচ্চ সতর্কতা জারি করল ওয়াশিংটন।

শুক্রবার মার্কিন বিদেশদপ্তরের (US Department of State) তরফ থেকে এই নির্দেশিকা ও বিপজ্জনক দেশগুলির বিস্তারিত তালিকা প্রকাশ্যে আনা হয়েছে।

আরও পড়ুনঃ  এভারেস্ট জুড়ে চরম আতঙ্ক! এভারেস্ট বেস ক্যাম্পের সিলিন্ডার বিস্ফোরণে ভস্মীভূত ‘হোটেল গুড লাক’

লেভেল-৪ সতর্কতা: কোন ২৪টি দেশকে ‘বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত করল হোয়াইট হাউস?

মার্কিন বিদেশদপ্তরের সংশোধিত তালিকায় অধিকাংশ দেশের ক্ষেত্রেই জারি হয়েছে ‘লেভেল-৪’ নিষেধাজ্ঞা, যার অর্থ এই অঞ্চলগুলিতে সফর করলে নাগরিকদের জীবন চরম ঝুঁকিতে পড়তে পারে।

  • সংঘাতপূর্ণ মধ্যপ্রাচ্য: ইরান, ইরাক, লেবানন, সিরিয়া এবং ইয়েমেন। সরাসরি যুদ্ধ ও অস্থিরতার কারণে এই দেশগুলিকে পুরোপুরি এড়িয়ে চলতে বলা হয়েছে।

  • রাশিয়া ও পূর্ব ইউরোপ: ২০২৫ সালের এপ্রিল থেকেই নিষেধাজ্ঞা বহাল রয়েছে রাশিয়া, বেলারুশ ও ইউক্রেনে।

  • অন্যান্য ঝুঁকিপূর্ণ রাষ্ট্র: আফগানিস্তান, মায়ানমার, উত্তর কোরিয়া, হাইতি, বুরকিনা ফাসো, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, চাদ, ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গো (DRC), গাজা, লিবিয়া, মালি, নাইজার, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান এবং উগান্ডা।

দেশভিত্তিক নির্দিষ্ট ঝুঁকির বিস্তারিত বিবরণ

মার্কিন নাগরিকদের নিরাপত্তার সুবিধার্থে হোয়াইট হাউস প্রতিটি দেশের নির্দিষ্ট ঝুঁকির কথা বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে:

  • ইরান (২৩ অক্টোবরের বিশেষ নির্দেশিকা): চরম অভ্যন্তরীণ অস্থিরতা, রাজনৈতিক উদ্দেশ্যে অপহরণ বা পণবন্দি করা, অন্যায়ভাবে গ্রেফতার এবং সামরিক সসংঘাতের ঝুঁকি।

  • রাশিয়া: ইউক্রেন যুদ্ধের আবহে সামাজিক অস্থিরতা, অন্যায্য আটক এবং মার্কিনবিরোধী মনোভাবের কারণে গ্রেফতারির সম্ভাবনা।

  • ইয়েমেন: গৃহযুদ্ধ, সন্ত্রাসী হামলা, অপরাধমূলক কর্মকাণ্ড এবং জরুরি স্বাস্থ্য পরিষেবার চরম অভাব।

আরও পড়ুনঃ  ‘বড় চোর জেলে যাবেই, ভাবছেন তো কবে?’, ইঙ্গিতবাহী মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলিতেও ‘লেভেল-৩’ সতর্কতা

ইরান যুদ্ধের প্রভাব যে পুরো মধ্যপ্রাচ্যকে গ্রাস করেছে, তা স্পষ্ট মার্কিন প্রশাসনের পদক্ষেপে। ২৪টি দেশের ‘লেভেল-৪’ নিষেধাজ্ঞার পাশাপাশি শুক্রবারই মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র দেশগুলির জন্য ‘লেভেল-৩: ট্রাভেল রিঅ্যালসিডার’ (সফর পুনর্বিবেচনা করুন) সতর্কতা জারি করেছে বিদেশদপ্তর।

  • লেভেল-৩ ভুক্ত দেশসমূহ: বাহরাইন, ইজরায়েল, জর্ডান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহী (UAE)।

  • বিজ্ঞপ্তির মূল বার্তা: আকাশসীমা বন্ধ হওয়া, ক্ষেপণাস্ত্র আক্রমণ এবং আঞ্চলিক অস্থিতিশীলতার দরুন এই দেশগুলিতে এই মুহূর্তে ভ্রমণ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে।

বিশ্বজুড়ে রাজনৈতিক উত্তেজনার পারদ চড়তে থাকায় মার্কিন প্রশাসনের এই নির্দেশিকা আন্তর্জাতিক ট্রাভেল ও কূটনীতির ক্ষেত্রে বড়সড় প্রভাব ফেলতে চলেছে।

এই মুহূর্তে

আরও পড়ুন