Tuesday, 24 November, 2026
24 November
Homeআন্তর্জাতিক নিউজMars: মঙ্গলে রহস্যময় বন! অবশেষে দৃশ্যটির রহস্য উন্মোচন করল নাসা

Mars: মঙ্গলে রহস্যময় বন! অবশেষে দৃশ্যটির রহস্য উন্মোচন করল নাসা

ঋতু পরিবর্তনের ফলে মঙ্গলের ভৌগোলিক বৈশিষ্ট্য কীভাবে অস্বাভাবিক উপায়ে নতুন রূপ ধারণ করতে পারে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

মঙ্গলের বরফে ঢাকা বালিয়াড়ির মাঝখানে গাঢ় রঙের এমন কিছু আকৃতি দেখা যায়, যা পরস্পরের সঙ্গে জড়িয়ে থাকা গাছের মতো মনে হয়। দেখে মনে হয়, যেন লাল গ্রহটির বুকে হঠাৎ করেই অদ্ভুত এক বন গজিয়ে উঠেছে।

আরও পড়ুনঃ মঙ্গলের বুকে ‘আলু’! নাসার কিউরিওসিটি রোভারের পাঠানো ছবিতে বিস্মিত বিজ্ঞানীরা

প্রথম দেখায় এই দৃশ্য বিস্মিত করে। কিন্তু এর পেছনে লুকিয়ে রয়েছে একটি প্রাকৃতিক ঘটনা। এটি প্রমাণ করে, ঋতু পরিবর্তনের ফলে মঙ্গলের ভৌগোলিক বৈশিষ্ট্য কীভাবে অস্বাভাবিক উপায়ে নতুন রূপ ধারণ করতে পারে।

ইংরেজি ওয়েবসাইট সায়েন্স অ্যালার্টের তথ্য অনুযায়ী, ২০০৮ সালে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মঙ্গলগ্রহের কক্ষপথে অবস্থানরত একটি গবেষণা মহাকাশযান গ্রহটির উত্তর মেরুর কাছাকাছি এই ছবিটি ধারণ করে। ছবিতে কোনো উদ্ভিদ বা গাছপালা দেখা যাচ্ছে না। বরং এগুলো হলো বালির গাঢ় রেখা, যা ঋতু পরিবর্তনের কারণে বরফে ঢাকা বালিয়াড়ির ঢাল বেয়ে নিচে নেমে এসেছে। এর সঙ্গে কার্বন ডাই-অক্সাইড জমে বরফে পরিণত হওয়া এবং বসন্তকালে আবার গ্যাসে রূপান্তরিত হওয়ার সম্পর্ক রয়েছে।

ওপর থেকে দেখলে ছবির বালির রেখাগুলো গাছের কাণ্ড ও শাখা-প্রশাখার মতো দেখায়। কিন্তু ছবিটি উল্টো করে দেখলে এর প্রকৃত রহস্য স্পষ্ট হয়ে যায়। তখন বালিয়াড়ির চারপাশে নিচের দিকে গড়িয়ে পড়া গাঢ় বালির চিহ্নগুলো পরিষ্কারভাবে দেখা যায়।

মঙ্গলের প্রচণ্ড শীতের সময় বায়ুমণ্ডলে থাকা কার্বন ডাই-অক্সাইড জমে কুয়াশা ও তুষারের মতো ঝরে পড়ে। এর ফলে শুষ্ক বরফের একটি স্তর তৈরি হয়, যা গ্রহটির মেরু অঞ্চলগুলোকে ঢেকে ফেলে।

বসন্তের আগমনে এই বরফ পৃথিবীর বরফের মতো গলে পানিতে পরিণত হয় না। বরং সরাসরি কঠিন অবস্থা থেকে গ্যাসে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়াকে বলা হয় ঊর্ধ্বপাতন (Sublimation)।

আরও পড়ুনঃ  বিমান থেকে টেনে হিঁচড়ে নামানো হল মহিলা যাত্রীদের! মাস্ক পরে মার্কিন অভিবাসন কর্তাদের ‘তাণ্ডব’

মঙ্গলে সূর্যের আলো দুর্বল হলেও অপেক্ষাকৃত স্বচ্ছ বরফের স্তর ভেদ করে সূর্যের রশ্মি নিচে থাকা বালিকে উত্তপ্ত করে। এর ফলে বরফের নিচে গ্যাস জমা হতে থাকে এবং চাপ বৃদ্ধি পায়। একপর্যায়ে এই গ্যাস গাঢ় রঙের বালুকণা সঙ্গে নিয়ে বাইরে বেরিয়ে আসে।

এরপর বালি বালিয়াড়ির খাড়া ঢাল বেয়ে নিচে নেমে যায় এবং পেছনে লম্বা গাঢ় রেখা রেখে যায়। মহাকাশ থেকে দেখলে এই রেখাগুলো গাছের মতো মনে হয়।

মূল ছবিতে হাই-রেজোলিউশন ক্যামেরা ‘হাইরাইজ’ (HiRISE) ধুলোর একটি ছোট মেঘও ধারণ করেছে। ধারণা করা হয়, বালিয়াড়ির ঢাল বেয়ে বালি নেমে যাওয়ার ফলেই এই ধুলোর মেঘ তৈরি হয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন