Friday, 3 July, 2026
3 July
HomeকলকাতাAbhishek Banerjee: বাড়ল টেনশন, আবেদনই শুনলেন না বিচারপতি সৌগত ভট্টাচার্য; অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Abhishek Banerjee: বাড়ল টেনশন, আবেদনই শুনলেন না বিচারপতি সৌগত ভট্টাচার্য; অভিষেক বন্দ্যোপাধ্যায়ের “ডিজে বাজানো”র মাসুল

ছাব্বিশের ভোটের প্রচারে গিয়ে ডিজে বাজানোর হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক। তিনি বলেছিলেন, “চার তারিখ বারটার পরে কোন জল্লাদের কত ক্ষমতা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কয়লা বা শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি নয়, বিধানসভা নির্বাচনের সময় একটি বিতর্কিত ‘ডিজে’ মন্তব্যের জেরে আবারও আইনি অস্বস্তিতে পড়লেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কণ্ঠস্বরের নমুনা (Voice Sample) সংগ্রহের নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যে মামলা দায়ের করা হয়েছিল, তার দ্রুত শুনানির আর্জি শুক্রবার ফের একবার খারিজ করে দিল উচ্চ আদালত। বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী সপ্তাহের মঙ্গলবারের আগে এই মামলার কোনো শুনানি সম্ভব নয়।

আরও পড়ুনঃ নিম্নচাপ যখন নাকের ডগায়; বিপদ বাড়তে চলেছে দক্ষিণবঙ্গের; তড়িঘড়ি ফিরে আসতে বলা হল মৎস্যজীবীদের

কী এইডিজেমন্তব্য বিতর্ক?

মামলার সূত্রপাত বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন। সে সময় একটি নির্বাচনী জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন, ভোটের ফল প্রকাশের পর ‘ডিজে’ বাজানো হবে। বিজেপির অভিযোগ ছিল, এই মন্তব্য আসলে সাধারণ কোনো উৎসবের কথা নয়, বরং ভোটের ফলে তৃণমূল ক্ষমতায় ফিরলে বিরোধীদের ওপর হামলা ও মারধর করার একটি প্রচ্ছন্ন ও পরোক্ষ হুমকি ছিল। রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর এই ডিজে মন্তব্যকে কেন্দ্র করে থানায় এফআইআর দায়ের হয়। পরবর্তীকালে রাজ্য পুলিশ এই মামলার তদন্তভার তুলে দেয় সিআইডি (CID)-র হাতে।

সিআইডি তলব কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ

তদন্তে নেমে সিআইডি ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে। তবে তদন্ত প্রক্রিয়া আরও এগিয়ে নিয়ে যেতে তৃণমূল সাংসদের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায় রাজ্যের এই কেন্দ্রীয় তদন্ত সংস্থা। গত ৩০ জুন সল্টলেকের বিধাননগর আদালত সিআইডি-র এই আবেদনে সাড়া দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয়েস স্যাম্পল সংগ্রহের প্রয়োজনীয় অনুমোদন দেয়।

নিম্ন আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আইনজীবীদের যুক্তি ছিল, সংশ্লিষ্ট বক্তৃতার কণ্ঠস্বরটি যে তাঁর, তা অভিষেকবাবু কখনো অস্বীকার করেননি। ফলে নতুন করে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই।

আরও পড়ুনঃ গোল করে নজির, বিশ্বকাপ স্বপ্নে এগোলেন রোনাল্ডো

হাইকোর্টে মেলেনি স্বস্তি, অপেক্ষা মঙ্গলবার পর্যন্ত

বিধাননগর আদালতের নির্দেশের দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে স্থগিতাদেশের জন্য দ্রুত শুনানির আবেদন জানিয়েছিলেন, কিন্তু আদালত তাতে সাড়া দেয়নি। শুক্রবার (৩ জুলাই) পুনরায় তাঁর আইনজীবীরা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে মামলাটির জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানান।

কিন্তু শুক্রবারও আদালত তা খারিজ করে দেয়। উচ্চ আদালতের স্পষ্ট নির্দেশ, আগামী সপ্তাহের মঙ্গলবারের আগে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের এই সংক্রান্ত কোনো আবেদন শোনা হবে না। ফলে সিআইডি-র কণ্ঠস্বর সংগ্রহের প্রক্রিয়ার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ পাওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে।

 

এই মুহূর্তে

আরও পড়ুন