Wednesday, 24 June, 2026
24 June
HomeদেশAir India: হঠাৎ পাকিস্তানের আকাশে Air India বিমান; শুরু তদন্ত

Air India: হঠাৎ পাকিস্তানের আকাশে Air India বিমান; শুরু তদন্ত

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ফের খবরে এয়ারইন্ডিয়া। এবার এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ার ঘটনা ঘটল। ঘটনাটি ঘটে গত ২২ জুন। আর এমন এক চাঞ্চল্যকর ঘটনা ঘিরে তথ্য় প্রকাশ্যে আসে আজ বুধবার। এয়ার ইন্ডিয়ার তরফে ঘটনা সম্পর্ক বক্তব্য রাখা হয়েছে। জানা গিয়েছে, ঘটনা ডিজিসিএকে জানানো হয়েছে। এরই সঙ্গে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুনঃ তৃণমূল আমলের অনুমোদিত সব প্ল্যান অডিট হবে; কলকাতায় আপাতত বন্ধ হয়ে গেল সব নির্মাণকাজ

যাত্রী সহ এয়ার ইন্ডিয়ার ওই বিমান গত ২২ জুন দিল্লি থেকে অমৃতসরের দিকে রওনা হয়েছিল। এরপর অবতরণের সময় সেই বিমান আকাশে চক্কর দিচ্ছিল। সেই সময়ই পঞ্জাবের আট্টারি সীমান্তের কাছে থাকা ভারত পাকিস্তানের আন্তর্জাতিক সীমানা পেরিয়ে পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে। তবে তা পাকিস্তানের আকাশসীমায় ২মিনিটেরও কম সময়ের জন্য ছিল। এয়ার ট্রাফিকের তথ্য উল্লেখ করে এমনই তথ্য দিয়েছে ইন্ডিয়া টুডের রিপোর্ট। পাকিস্তানের আকাশসীমায় অনিচ্ছাকৃত অনুপ্রবেশের বিষয়টি ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ)-কে অবহিত করা হয়েছে।

আরও পড়ুনঃ মেঘভাঙা বৃষ্টির তাণ্ডবে আচমকা বন্যায় বিধ্বস্ত অরুণাচল

তবে এই ঘটনা ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠছে যাত্রী নিরাপত্তাজনিত দিক নিয়ে। পাকিস্তানের সঙ্গে ভারতের বর্তমান সম্পর্কের প্রেক্ষিতে এমন এক ঘটনা নিঃসন্দেহে নানান ধরনের প্রশ্নের উদ্রেক করে। ঘটনার প্রেক্ষিতে বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, ‘২২ জুন দিল্লি থেকে অমৃতসরগামী এআই৪৭৯ (AI479) ফ্লাইট পরিচালনাকারী কর্মীরা অমৃতসর বিমানবন্দরে ‘গো-অ্যারাউন্ড’ (go-around) বা অবতরণ বাতিলের কৌশল অবলম্বনের সময় সামান্য পরিমাণে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করেছিলেন। ঘটনাটি নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং এ বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত চলছে।’ সূত্র অনুযায়ী, অমৃতসর বিমানবন্দরে অত্যধিক যানজটের কারণে এই ঘটনাটি ঘটেছে। অবতরণের আগে একাধিক বিমানকে আকাশে অপেক্ষমাণ অবস্থায় (হোল্ডিং প্যাটার্ন) থাকার নির্দেশ দেওয়া হয়েছিল, এর ফলে ‘এআই৪৭৯’ (AI479) বিমানটি অবতরণের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেও পুনরায় আকাশে উঠে যাওয়ার (গো-অ্যারাউন্ড) সিদ্ধান্ত নেয়। আর তখনই তা ভারত-পাকিস্তানের সীমানা পেরিয়ে ঢুকে পড়ে পাকিস্তানি আকাশসীমায়। তবে তা অল্প কিছুক্ষণের জন্য।

 

এই মুহূর্তে

আরও পড়ুন