Thursday, 30 April, 2026
30 April
HomeকলকাতাWB Exit Poll: একটি বাদে বাকি সব সমীক্ষাতেই এগিয়ে বিজেপি, তবে দলেরই...

WB Exit Poll: একটি বাদে বাকি সব সমীক্ষাতেই এগিয়ে বিজেপি, তবে দলেরই নেতা মনে করালেন “২১”

কাউন্টিং এজেন্টদের নির্দেশ দিন, রিটার্নিং অফিসার জয়ী ঘোষণা করা পর্যন্ত তারা যেন গ্যাঁট হয়ে সেখানে বসে থাকে। কোথাও যেন না যায়। ২০২১-এর কথা ভুলবেন না।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

গোটা বাংলায় এখন ভোটারদের মনে প্রশ্ন, ‘৪ মে কী ফলাফল হবে?’ সেই প্রশ্নের একটা সম্ভাব্য জবাব দেওয়ার চেষ্টা করে বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করা হয়েছিল গতকাল ভোট সম্পন্ন হওয়ার পরই। তাতে দেখা গিয়েছে, একটা ছাড়া বাকি সবকটা বুথ ফেরত সমীক্ষাই এগিয়ে রেখেছে বিজেপিকে। তবে এরই মাঝে এবার দলকে সতর্ক করলেন বর্ষীয়ান নেতা তথাগত রায়। এই নিয়ে প্রাক্তন রাজ্যপাল বলেন, ‘পশ্চিমবঙ্গ বিজেপি! এগজিট পোল নিয়ে আনন্দিত হোন, কিন্তু উচ্ছ্বসিত হবেন না।

আরও পড়ুনঃ ২২৬ পেরিয়ে যাব, বিজেপি টাকা দিয়ে বুথফেরত সমীক্ষা দেখিয়েছে! সমাজমাধ্যমে মমতা

তথাগত লেখেন, ‘ভোটগণনা এখনো বাকি আছে, তাতে চোরের দল কি চেষ্টা করবে আমরা জানি না। কাউন্টিং এজেন্টদের নির্দেশ দিন, রিটার্নিং অফিসার জয়ী ঘোষণা করা পর্যন্ত তারা যেন গ্যাঁট হয়ে সেখানে বসে থাকে। কোথাও যেন না যায়। ২০২১-এর কথা ভুলবেন না। যে শিম্পাঞ্জির উপর পশ্চিমবঙ্গ বিজেপির দায়িত্ব ন্যস্ত ছিল, সে বেলা সাড়ে বারোটার সময় আত্মসমর্পণ করে, “মমতাজী কে প্রতি শুভকামনা হ্যায়” বলে রাজ্য ছেড়ে পালায়।’

উল্লেখ্য, অনেক সময়ই এক্সিট পোল মিলে গেলেও অনেক সময়ই তা আবার মেলে না। তবে ২০২১ সালের বুথ ফেরত সমীক্ষা আসল ফলাফলের সঙ্গে মেলেনি। অধিকাংশ সমীক্ষার সারমর্ম ছিল যে তৃণমূল ২০০ পার করতে পারবে না এবং বিজেপি ১০০ থেকে ১৬০-এর মধ্যে থাকবে। অনেকেই একটি ‘ত্রিশঙ্কু’ বিধানসভার সম্ভাবনাও উড়িয়ে দেননি। ২০২১ সালের ২ মে যখন চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছিল, তখন দেখা গিয়েছিল যে তৃণমূল জিতেছে ২১৩টি আসন। বিজেপি আটকে গিয়েছিল ৭৭-এ।

আরও পড়ুনঃ “বিস্ময়কর” ফলাফল দেখতে চলেছে বাংলা; বড় ফ্যাক্টর বামফ্রন্ট

এদিকে এবারের বুথ ফেরত সমীক্ষায় কী বলা হচ্ছে? পিপলস পালসের বুথফেরত সমীক্ষা অনুযায়ী, আসন কমলেও পশ্চিমবঙ্গে বড়সড় জয় পাবে তৃণমূল কংগ্রেস। তাদের সমীক্ষায় বলা হচ্ছে, ১৭৭-১৮৭টি আসনে জিততে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। বাকি সবকটি বড় সমীক্ষাতেই এগিয়ে রাখা হয়েছে বিজেপিকে। এবারেও বুথফের সমীক্ষা ফেল করবে নাকি তা মিলে যাবে, তা জানা যাবে ৪ মে।

 

এই মুহূর্তে

আরও পড়ুন