Sunday, 31 May, 2026
31 May
Homeদক্ষিণবঙ্গAsit Majumdar: অভিষেক-কাণ্ডের প্রতিবাদে অবরোধ, ধৃত চুঁচুড়ার প্রাক্তন MLA অসিত মজুমদার

Asit Majumdar: অভিষেক-কাণ্ডের প্রতিবাদে অবরোধ, ধৃত চুঁচুড়ার প্রাক্তন MLA অসিত মজুমদার

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল কর্মী-সমর্থকেরা প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

চুঁচুড়ায় পুলিশ হেফাজতে প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। একইসঙ্গে চুঁচুড়া পুরসভার ভাইস চেয়ারম্যান পার্থ সাহাকেও হেফাজতে নিয়েছে চুঁচুড়া থানার পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে পথ অবরোধ করছিলেন তাঁরা। সেই সময় তুমুল ধাক্কাধাক্কি শুরু হয়। তারপরই পদক্ষে পুলিশের।

আরও পড়ুনঃ বাকি থাকলো না কিছুই! শেষে TMC-র বিরুদ্ধে মাছ চুরির অভিযোগ

পুলিশের অভিযোগ, রবিবার চুঁচুড়ার পিপুলপাতি এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলছিল। এর জেরে যান চলাচল ব্যাহত হয়। শুধু তা-ই নয়, সরকারি কাজে বাধা দেওয়া এবং কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গে ধস্তাধস্তির অভিযোগও উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল কর্মী-সমর্থকেরা প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘হয়রানির’ অভিযোগ তুলে এই কর্মসূচি পালন করা হচ্ছিল বলে দাবি বিক্ষোভকারীদের। শান্তিপূর্ণভাবেই প্রতিবাদ কর্মসূচি চলছিল বলে দাবি তৃণমূল কর্মীদের।

চন্দননগর পুলিশ কমিশনারেট সূত্রে খবর, এই ঘটনায় ইতিমধ্যেই কয়েক জনকে আটক করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার অভিযোগ এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগগুলি খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ কেঁচো খুঁড়তে কেউটে! সোনারপুরে অভিষেককে মারের পিছনে তৃনমূলেরই হাত! এবার শুরু ধড়পাকড়

পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে কারা যুক্ত ছিলেন এবং অবরোধ চলাকালীন ঠিক কী পরিস্থিতি তৈরি হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপও করা হবে।

উল্লেখ্য, শনিবার সোনারপুরে নিহত তৃণমূল কর্মীর বাড়ি যাওয়ার পথে হামলার মুখে পড়েন অভিষেক। তাঁকে লক্ষ্য করে ডিম, পাথর ছোড়া হয়। এরপর রীতিমতো মারধরও করা হয় বলে অভিযোগ। ঘটনার তীব্র নিন্দা জানায় তৃণমূল কংগ্রেস। তারপরই রবিবার জেলায় জেলায় তৃণমূল নেতা-কর্মীরা প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। গোটা পরিস্থিতি এখন কোনদিকে এগোয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। 

 

 

এই মুহূর্তে

আরও পড়ুন