Sunday, 31 May, 2026
31 May
Homeদক্ষিণবঙ্গTMC: বাকি থাকলো না কিছুই! শেষে TMC-র বিরুদ্ধে মাছ চুরির অভিযোগ

TMC: বাকি থাকলো না কিছুই! শেষে TMC-র বিরুদ্ধে মাছ চুরির অভিযোগ

বিভিন্ন রকম অভিযোগ উঠে চলেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বাদ পরলো না মাছ চুরিও।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

একটার পর একটা অভিযোগ। কখনও তোলাবাজি। কখনও দুর্নীতি। কখনও সরকারি অনুদান লুঠ। এমনই বিভিন্ন রকম অভিযোগ উঠে চলেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বাদ পরলো না মাছ চুরিও। রাজপুর-সোনারপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগ উঠল। 

আরও পড়ুনঃ অখিল গিরির অফিসে পুলিশি অভিযান! উদ্ধার কাড়ি কাড়ি ত্রিপল-শাড়ি

 ভোটের সময় ‘মাছ চোর’ গান জনপ্রিয়তা লাভ করেছে। তা ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল। তার রেশ এখনও কাটেনি। এরই মধ্যে শনিবার সেই প্রসঙ্গই আবারও যেন নতুন করে সামনে এল। এবার মাছ চুরির অভিযোগ সোনারপুরে। ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগ উঠল রাজপুর-সোনারপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বরুণ সরকারের বিরুদ্ধে। ঘটনায় পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোরে বরুণ সরকার কয়েকজনকে সঙ্গে নিয়ে এলাকার একটি ভেড়িতে মাছ ধরতে যান। অভিযোগ, অনুমতি ছাড়াই ভেড়ি থেকে মাছ তোলা হচ্ছিল। বিষয়টি এলাকার বাসিন্দাদের নজরে আসে। তাঁরা ঘটনাস্থলে উপস্থিত হন। কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশে খবর দেওয়া হয়। দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। বরুণ সরকারকে স্থানীয়দের হাত থেকে উদ্ধার করে। তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়। পরে মাছ চুরির অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতারও করা হয়।

আরও পড়ুনঃ এবার ফুটবল চুরি? প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ি থেকে বেরচ্ছে গুচ্ছ-গুচ্ছ বল

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের কাছ থেকে মাছ ধরার জাল, বিভিন্ন সরঞ্জাম এবং মাছ রাখার পাত্র উদ্ধার করা হয়েছে। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ বরুণ সরকার অস্বীকার করেছেন।

উল্লেখ্য, রাজ্যে সরকার গঠনের পর বিভিন্ন অভিযোগে একাধিক তৃণমূল কাউন্সিলার পুলিশের জালে ধরা পড়েছেন। তোলাবাজি, দুর্নীতি কিংবা মারধরের অভিযোগে গ্রেফতারের ঘটনা ঘটেছে। মাছ চুরির অভিযোগে কোনও কাউন্সিলরের গ্রেফতার ঘটনা এই প্রথম বলেই দাবি স্থানীয়দের।

 

এই মুহূর্তে

আরও পড়ুন