Sunday, 21 June, 2026
21 June
HomeকলকাতাBread: কাল থেকে দাম বাড়ছে পাউরুটির; মাথায় হাত মধ্যবিত্তের

Bread: কাল থেকে দাম বাড়ছে পাউরুটির; মাথায় হাত মধ্যবিত্তের

রবিবার থেকে একটা বড় অংশের মানুষেরই পাউরুটি কিনতে বেশি খরচ হবে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

রবিবার (২১ জুন) থেকে দাম বাড়ছে পাউরুটির। ইতিমধ্যে একটি সংস্থার তরফে দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। রবিবার থেকে দাম বাড়িয়ে দিচ্ছে মডার্ন, ব্রিটানিয়া, মেট্রো গোল্ড, শুভনারায়ণ এবং ব্যারন। সূত্রের খবর, ৪০০ গ্রাম পাউরুটির (হোয়াইট স্লাইসড ব্রেড) দাম চার টাকা বাড়ানো হচ্ছে। এখন যেটা মিলছে ৩৬ টাকায়, সেটাই রবিবার থেকে বেড়ে ৪০ টাকা হয়ে যাবে। আবার ৪০০ গ্রাম হোলউইট এবং মাল্টিগ্রেন ব্রেডের দাম পাঁচ টাকা বাড়ানো হচ্ছে বলে সূত্রের খবর।

আরও পড়ুনঃ ৪৪০ কোটি টাকা বিলিয়ে দেওয়া হবে! তৃণমূলের ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ; তৃণমূল কংগ্রেসের বিপদের পর বিপদ

কেন দাম বাড়ানো হল পাউরুটির?

যে সংস্থাগুলি পাউরুটির দাম বাড়িয়েছে বা বাড়াতে চলেছে, সেগুলিরই মূলত আধিপত্য আছে কলকাতার বাজারে। প্রায় ৬০ শতাংশ বাজার আছে ওই ছ’টি সংস্থা (মডার্ন, ব্রিটানিয়া, মেট্রো গোল্ড, শুভনারায়ণ, ব্যারন এবং মোরিশ)। ফলে রবিবার থেকে একটা বড় অংশের মানুষেরই পাউরুটি কিনতে বেশি খরচ হবে। ওই সংস্থাগুলির তরফে দাবি করা হয়েছে, যেভাবে প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে, তাতে পাউরুটির দর বৃদ্ধি করা ছাড়া কোনও উপায় ছিল না।

আরও পড়ুনঃ বিমানবন্দরেই ‘ভাইপো গ্যাং’ র চুরান্ত অসভ্যতামি

বিভিন্ন জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে

এমনিতে আমেরিকা-ইরান যুদ্ধের জেরে বিশ্ব বাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছিল। ভারতেও পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ানো হয়েছে একাধিকবার। দাম বেড়েছে ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডার এবং ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারেরও। আর জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়লে যা হয়, সেটাই হয়েছে। দাম বেড়েছে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসের।

 

জুন থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছে। সূত্রের খবর, জুনের শুরুতে কলকাতায় প্রতিটি ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৫৩.৫ টাকা। তার ফলে ১ জুন থেকে একটি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে ৩,২৫৫.৫ টাকা খরচ হচ্ছে। অথচ যে দামটা মার্চেও ২,০০০ টাকার নীচে ছিল। কিন্তু এপ্রিলে ২১৮ টাকা বাড়ানো হয় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। আর মে’তে তো একধাক্কায় প্রায় ১,০০০ টাকা দাম বাড়ানো হয়। তবে এবার উত্থান কিছুটা কম হয়েছে।

 

এই মুহূর্তে

আরও পড়ুন