রিলায়েন্স গোষ্ঠী রাজ্যে অন্তত পাঁচ থেকে ছয়টি ভিন্ন ক্ষেত্রে কাজ করার আগ্রহ দেখিয়েছে এবং খুব শীঘ্রই তাদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল কলকাতায় আসতে পারে।
"ছেলেমেয়েরা শুধু চাকরি খুঁজবে না, তারা নতুন উদ্যোগপতি হবে"—এই বার্তা দিয়ে পিতৃপক্ষ শুরুর আগেই শিল্পপতিদের দ্রুত কাজ শুরু করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।