Tuesday, 14 April, 2026
14 April
HomeদেশCBSE: আজই CBSE দশম শ্রেণির ফলপ্রকাশ; এখানেই দেখে নিন

CBSE: আজই CBSE দশম শ্রেণির ফলপ্রকাশ; এখানেই দেখে নিন

দুপুর ১টা নাগাদ ফলপ্রকাশ হতে পারে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আজই দশম শ্রেণির ফল প্রকাশ করতে পারে সিবিএসই বোর্ড। ১৭ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হয়েছিল। শেষ হয় ১১ মার্চ। সেক্ষেত্রে, একমাস পরই পরীক্ষার ফলাফল প্রকাশ করতে চলেছে বোর্ড। আগেই শোনা গিয়েছিল, গতবারের তুলনায় এবার দ্রুত ফল প্রকাশ করতে পারে বোর্ড। এপ্রিলের শেষ সপ্তাহে দশম শ্রেণির ফল প্রকাশ হতে পারে বলে শোনা যাচ্ছিল। তবে, তার আগেই আজ ফলপ্রকাশের সম্ভাবনা রয়েছে। দুপুর ১টা নাগাদ ফলপ্রকাশ হতে পারে। যদিও এই বিষয়ে বোর্ডের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। এবার মোট ২৫ লক্ষ ছাত্র-ছাত্রী পরীক্ষায় বসেছেন।

ছাত্র-ছাত্রীরা কয়েকটি ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখতে পারেন। এই ওয়েবসাইটগুলি হল:

cbse.nic.in

এছাড়া দশম শ্রেণির ফল ডিজিলকার ও UMANG মোবাইল অ্যাপ এবং SMS-এর মাধ্যমেও দেখা যাবে।

  • প্রথমে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর ২০২৬ রেজাল্ট অপশনে গিয়ে Secondary School Examination 2026-এ ক্লিক করুন।
  • তারপর আপনার রোল নম্বর, অ্যাডমিট কার্ডের নম্বর, জন্ম তারিখ, সিকিউরিটি পিন দিতে হবে।
  • সাবমিটে ক্লিক করলেই রেজাল্ট দেখতে পাবেন।
  • ভবিষ্যতের জন্য রেজাল্ট ডাউনলোড করে নিন।
  • DigiLocker-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  • লগইন লিঙ্কে ক্লিক করে আপনার রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য দিন।
  • সাবমিট-এ ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট খুলে যাবে।
  • পেজে থাকা দশম শ্রেণির রেজাল্ট লিঙ্কে ক্লিক করুন।
  • তারপরই স্ক্রিনে দেখা যাবে রেজাল্ট

এই মুহূর্তে

আরও পড়ুন