Wednesday, 29 July, 2026
29 July
HomeকলকাতাMohun Bagan: ‘জয় মোহনবাগান’; সবুজ-মেরুনকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Mohun Bagan: ‘জয় মোহনবাগান’; সবুজ-মেরুনকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী লেখেন, “গর্বের ২৯শে জুলাই। মোহনবাগান দিবসে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জয় মোহনবাগান।”

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

দেবজিৎ মুখার্জি, কলকাতা:

১৯১১ সালের ২৯ জুলাই—ভারতীয় ফুটবলের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এই বিশেষ দিনেই খালি পায়ে খেলে পরাক্রমশালী ব্রিটিশ দলকে হারিয়ে প্রথমবার আইএফএ শিল্ড (IFA Shield) জয় করেছিল মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। সবুজ-মেরুনের সেই ঐতিহাসিক সাফল্যকে স্মরণ করে প্রতি বছর ২৯ জুলাই পালিত হয় ‘মোহনবাগান দিবস’।

আরও পড়ুনঃ ইংরেজদের অহংকারে এক বিশাল আঘাত; পরাধীন ভারতের বুকে খালি পায়ে ফুটবল বিপ্লবের অমর ইতিহাস

এই বিশেষ দিনে সমস্ত ফুটবলপ্রেমী ও সবুজ-মেরুন সমর্থকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, “গর্বের ২৯শে জুলাই। মোহনবাগান দিবসে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জয় মোহনবাগান।”

মোহনবাগান ক্লাবে রাজ্য ক্রীড়ামন্ত্রী: মোহনবাগান দিবসের প্রাক্কালে মঙ্গলবার ঐতিহ্যবাহী মোহনবাগান তাঁবু পরিদর্শনে যান রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। ক্লাবের মাঠে আয়োজিত কলকাতা ফুটবল লিগের (CFL) একটি ম্যাচও কিছুক্ষণ গ্যালারিতে বসে উপভোগ করেন তিনি।

  • ঐতিহ্য ও ইতিহাস স্মরণ: পরিদর্শনকালে ক্লাবের সভাপতি দেবাশিস দত্ত এবং সচিব শৃঞ্জয় বোসের উপস্থিতিতে ক্লাব চত্বর ঘুরে দেখেন ক্রীড়ামন্ত্রী। ঐতিহাসিক ‘অমর একাদশ’-এর মূর্তির সামনে দাঁড়িয়ে শোনেন মোহনবাগানের খালি পায়ে ব্রিটিশ বধের বীরত্বগাথা।

  • ট্রফি রুম ও খাবার স্বাদ গ্রহণ: ক্লাবের সমৃদ্ধ ট্রফি রুম ঘুরে দেখার পাশাপাশি ক্লাবের বিখ্যাত ক্যানটিনে বসে চিকেন স্টু ও ফিশফ্রাই উপভোগ করেন তিনি। বেরোনোর আগে পরিদর্শক খাতায় (Register Book) স্মারক মন্তব্য হিসেবে লেখেন— “ফিশফ্রাই এবং মোহনবাগান।”

আরও পড়ুনঃ ‘ভয়াবহ’ পর্যায়ে এইডসের সংক্রমণ! সতর্ক হোক আধুনিক জীবন, সতর্ক হোন আপনি

মোহনবাগান দিবসের মূল অনুষ্ঠানেও তিনি ক্লাবে উপস্থিত থাকবেন বলে বার্তা দিয়ে এসেছেন। ঐতিহাসিক এই দিনটি ঘিরে ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু করে ময়দান জুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে।

এই মুহূর্তে

আরও পড়ুন