Sunday, 5 July, 2026
5 July
HomeকলকাতাBangla Pokkho: নেই গর্গ চট্টোপাধ্যায়ের ঝাঁঝ, গায়েব কৌশিক মাইতির প্রোফাইল; তৃণমূল নেই...

Bangla Pokkho: নেই গর্গ চট্টোপাধ্যায়ের ঝাঁঝ, গায়েব কৌশিক মাইতির প্রোফাইল; তৃণমূল নেই আর বাংলাপক্ষও নেই! তৃণমূল ক্ষমতা হারাতেই সব গায়েব?

এখন তৃণমূল নেই আর বাংলাপক্ষও নেই? তৃণমূলকে ক্ষমতায় রাখতেই কি তারা পথে নেমেছিল? তৃণমূল ক্ষমতা হারাতেই সব গায়েব?

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

তৃণমূল হেরেছে। বাংলাপক্ষ হারিয়ে গিয়েছে। চৌঠা মে-র সকাল থেকেই সোশাল মিডিয়ায় কৌশিক মাইতির প্রোফাইল গায়েব। আর গর্গ চট্টোপাধ্যায়ের ঝাঁঝ নেই। মাঝে শ্রীঘরে কয়েকদিন কাটিয়ে এসেছেন। আর রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী একের পর এক মঞ্চে হিন্দিতে ভাষণ দিচ্ছেন। কোথাও কোনও প্রতিবাদ নেই।

আরও পড়ুনঃ শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিলে কোটি টাকার দুর্নীতি ফাঁস

শনিবার কলকাতার একাধিক মঞ্চে ভাষণ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকালে আলিপুর বডিগার্ড লাইনে ছিল প্রশাসনিক অনুষ্ঠান। তারাতলা বিপর্যয়ের পর উদ্ধারকারীদের সংবর্ধনা দেন। সেনা, পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল, রেল-সহ উদ্ধারকাজে জড়িত সকলকে স্যালুট জানান। কেন্দ্র-রাজ্য কাঁধে কাঁধ মিলিয়ে চলার বার্তাও দে।  উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, সম্পূর্ণ বক্তব্য হিন্দিতে দেন শুভেন্দু অধিকারী। মেদিনীপুরের ছেলে হিন্দি টানে কোথাও সমস্যা হয়েছে, তবে বাংলা বলেননি কাঁথির শান্তিকুঞ্জের মেজো ছেলে।

শনিবার রাতের দিকে ধনধান্য অডিটোরিয়ামে যান শুভেন্দু অধিকারী। বেশ কিছুক্ষণ নানা গরম গরম বক্তব্য রাখেন। ভারতীয় সংস্কৃতি রক্ষা থেকে অনুপ্রবেশ সমস্যা। কিংবা রাস্তা আটকে নমাজ থেকে ইউসিসি- নানা প্রসঙ্গে বক্তব্য রাখেন। বাংলার শিল্পের গৌরব ফেরানোর বার্তাও দেন। কিন্তু আবারও সম্পূর্ণ ভাষণ ছিল হিন্দিতে। বাংলার লেশমাত্র নেই।

আরও পড়ুনঃ মমতার সঙ্গ ত্যাগ চন্দ্রিমারও; এবার মমতার সাথে কোর্টে যাবে কে!

মুখ্যমন্ত্রীর লাগাতার হিন্দি ভাষণ। তারপরেও বাংলাপক্ষ বা সমতুল সংগঠন চুপ। সোশাল মিডিয়ায় কোনও পোস্ট নেই। তাহলে বাংলা ও বাঙালি নিয়ে আন্দোলন ছিল কি শুধুই তৃণমূলের জন্য। এখন তৃণমূল নেই আর বাংলাপক্ষও নেই? তৃণমূলকে ক্ষমতায় রাখতেই কি তারা পথে নেমেছিল? তৃণমূল ক্ষমতা হারাতেই সব গায়েব?

এই মুহূর্তে

আরও পড়ুন