বিধানসভায় সই জাল কাণ্ডে অভিষেক বন্দোপাধ্যায়কে ফের নোটিস দিতে কালীঘাটের বাড়িতে পৌঁছল CID আধিকারিকরা। এর আগেও তাকে নোটিস দিলে তিনি শারীরিক অসুস্থতার কারণে ১৫ দিন সময় চান। তবে ১৫ দিন নয় তাকে ৭ দিন সময় দেওয়া হয়েছিল। সেই সময় ও অতিক্রান্ত হলে আজ ফের তাকে নোটিস দেওয়া হল। আগামীকাল ৫ টার মধ্যে তাকে হাজিরা দেওয়ার কথা জানানো হয়েছে CID র তরফ থেকে।
আরও পড়ুনঃ ইডি দফতরে শ্রেয়া; চ্যাটে নাম থাকার দাবি তদন্তকারীদের
গত ৩০ মে ২০২৬ তারিখে সিআইডি (CID) তাঁকে প্রথমবার নোটিস দিয়ে ১ জুন ভবানী ভবনে হাজির হতে বলেছিল। তবে সোনারপুরে আক্রান্ত হওয়ার পর তিনি অসুস্থতার কারণ দেখিয়ে সিআইডির কাছে ১৫ দিন সময় চান। তদন্তকারী সংস্থা ১৫ দিনের আবেদন নাকচ করে মাত্র ৭ দিন সময় বাড়িয়ে ৮ জুন (আজ) হাজিরার নির্দেশ দিয়ে ১ জুন সন্ধ্যায় দ্বিতীয় নোটিস পাঠিয়েছিল।
আরও পড়ুনঃ তৃণমূল মানেই কি খাট কালচার! পিছিয়ে নেই জাহাঙ্গীর
সেই সময় অতিক্রান্ত হলে আজ ফের তাঁকে নোটিস দেওয়া হলো। আগামীকাল ৫টার মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে। আজ, ৮ জুন (সোমবার) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবানী ভবনে হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে যোগ দিতে তিনি বর্তমানে দিল্লিতে রয়েছেন। দিল্লিতে থাকার কারণে তিনি আজ সশরীরে হাজিরা এড়িয়েছেন এবং সিআইডি-কে চিঠি লিখে আরও কিছুটা সময় চেয়েছেন। তবে আর সময় নয় আগামীকালই হাজিরা দিতে হবে এমনটাই জানিয়েছে CID।
পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন সংক্রান্ত একটি চিঠিতে তৃণমূল কংগ্রেস বিধায়কদের স্বাক্ষর জাল করার অভিযোগ ওঠে। দলের দুই বিদ্রোহী বিধায়কের অভিযোগের ভিত্তিতে বিধানসভার সচিব এফআইআর দায়ের করার পর সিআইডি এই ঘটনার তদন্তভার নেয় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে।


