spot_img
Monday, 16 February, 2026
16 February
spot_img
HomeদেশTripura: পানীয় জলের দাবিতে ধর্মনগর-কৈলাসহর জাতীয় সড়ক অবরোধ এলাকাবাসীর

Tripura: পানীয় জলের দাবিতে ধর্মনগর-কৈলাসহর জাতীয় সড়ক অবরোধ এলাকাবাসীর

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

পানীয় জলের দাবিতে ধর্মনগর-কৈলাসহর জাতীয় সড়কের ভগবান নগর গ্রাম পঞ্চায়েতের ডলু ছড়া চার নম্বর ওয়ার্ডের এলাকাবাসীরা পথ আটকে বিক্ষোভে সামিল হয় শনিবার।

আরও পড়ুন: Tripura: প্রধানমন্ত্রীর সাথে নয়াদিল্লিতে সৌজন্যমুলক সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা

আধাঘন্টা বিক্ষোভ চলার পর পানীয় জল দপ্তরের জনৈক ইঞ্জিনিয়ার সেই রাস্তা দিয়ে শিববাড়ি নবনির্মিত একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট পরিদর্শন করার সময় বিষয়টি তার চোখে পড়ে।

সাথে সাথে তিনি পানীয় জলের সমস্যার সমাধান করার আশ্বাস দিলে আধঘন্টা পর বিক্ষোভ প্রত্যাহার করে নেয় এলাকাবাসী।

আরও পড়ুন: North Bengal: উত্তরবঙ্গে বাড়ছে হাতির মৃত্যু, দুশ্চিন্তায় প্রশাসন

স্থানীয়দের অভিযোগ, ডলু ছড়া এলাকায় পানীয় জলের কোন উৎস নেই। এলাকার প্রায় ৭০ টি পরিবার পানীয় জলের জন্য জলের গাড়ির উপর নির্ভরশীল। স্থানীয় এলাকাবাসী গোটা বিষয়টি নিয়ে বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এই মুহূর্তে

আরও পড়ুন