ক্রীড়া প্রতিনিধি:
উদ্বোধনী ম্যাচের প্রায় এক মাস পর ডুরান্ড কাপ ২০২৬-এর মেগা ফাইনালে আজ মুখোমুখি কলকাতার দুই প্রধান—ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট। আজ, রবিবার বিকেল ৫টায় বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ১৩৫তম আসরের এই ট্রফি জয়ের মহারণ শুরু হবে।
আরও পড়ুনঃ ভোডাফোন আইডিয়া গ্রাহকদের বড় ঝাকুনি; ডিসেম্বরেই বন্ধ হবে ভোডাফোনের পরিষেবা?
গ্রুপ পর্বের স্মৃতি ও ঘুরে দাঁড়ানোর গল্প
-
উদ্বোধনী ডার্বি: ২৫ জুলাই মরশুমের প্রথম ডার্বিতে সাহাল আবদুল সামাদের একমাত্র গোলে ইস্টবেঙ্গলকে ১-০ ব্যবধানে হারিয়েছিল সবুজ-মেরুন শিবির।
-
লাল-হলুদের প্রত্যাবর্তন: প্রথম ম্যাচে হারের পর ইস্টবেঙ্গল আক্রমণভাগে দারুণ ছন্দ ফিরে পায়। সিআইএসএফ-কে ৮-০, সাউথ ইউনাইটেডকে ৫-০ এবং কোয়ার্টার ফাইনালে ইন্ডিয়ান আর্মিকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে। সেমিতে এসসি দিল্লিকে পেনাল্টি শুটআউটে ৫-৩ ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় তারা।
-
সবুজ-মেরুনের কঠিন লড়াই: নকআউটে মোহনবাগানও কঠিন পরিস্থিতির সামাল দিয়েছে। কোয়ার্টার ফাইনালে জামশেদপুরকে (৯-৮) এবং সেমিফাইনালে নর্থইস্ট ইউনাইটেডকে (৪-৩) পরপর দুই ম্যাচে পেনাল্টি শুটআউটে হারিয়ে ফাইনালে ওঠে তারা। সেমিতে গোলরক্ষক বিশাল কাইথের দুর্দান্ত পারফরম্যান্স বড় ভূমিকা রাখে।
আরও পড়ুনঃ মহালয়া থেকেই রাজ্যজুড়ে নতুন উৎসবের সূচনা! রেড রোডের দুর্গা কার্নিভাল বন্ধের সম্ভাবনা
মনস্তাত্ত্বিক লড়াই ও বর্তমান সমীকরণ
প্রথম ম্যাচে জয় পাওয়ার সুবাদে মনস্তাত্ত্বিকভাবে মোহনবাগান কিছুটা এগিয়ে থাকলেও, টুর্নামেন্ট যত গড়িয়েছে ইস্টবেঙ্গল দল হিসেবে তত বেশি সংগঠিত রূপ নিয়েছে। গ্রুপ পর্বের হারের বদলা নিতে মারিও রিভেরার ছেলেরা যেমন মরিয়া, তেমনই মরশুমের প্রথম ট্রফি ঘরে তুলতে মুখিয়ে আছে সবুজ-মেরুন শিবির। ৯০ মিনিটের এই রোমাঞ্চকর দ্বৈরথেই নির্ধারিত হবে কার হাতে উঠছে এবারের ডুরান্ড কাপ।


