Monday, 24 August, 2026
24 August
HomeকলকাতাKolkata: মহালয়া থেকেই রাজ্যজুড়ে নতুন উৎসবের সূচনা! রেড রোডের দুর্গা কার্নিভাল বন্ধের...

Kolkata: মহালয়া থেকেই রাজ্যজুড়ে নতুন উৎসবের সূচনা! রেড রোডের দুর্গা কার্নিভাল বন্ধের সম্ভাবনা

খরচ বাঁচিয়ে পুজোর আগের দিনগুলিতে উৎসবের আবহ আরও জমকালো করার ভাবনা রয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশেষ প্রতিনিধি:

কলকাতা ও জেলাগুলিতে আয়োজিত ঐতিহ্যবাহী ‘দুর্গা কার্নিভাল’ আর না চালানোর কথা ভাবছে রাজ্য সরকার। ২০১৬ সাল থেকে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রেড রোডে শুরু হওয়া এই সুসজ্জিত শোভাযাত্রার পরিবর্তে এবার মহালয়ার পর থেকেই অর্থাৎ মাতৃপক্ষের সূচনালগ্ন থেকে রাজ্যজুড়ে একাধিক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুনঃ  ১০ কোটিতে ভোলবদল! আদানির উদ্যোগে নতুন রূপে সেজে উঠছে ঐতিহাসিক কুমোরটুলি ঘাট

পরিকল্পনায় পরিবর্তনের মূল কারণ ও প্রেক্ষাপট

  • খরচ হ্রাস ও নতুন পরিকল্পনা: প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বিজয়া দশমীর পর যে সব প্রতিমা দর্শনার্থীরা মণ্ডপে মণ্ডপে দেখে ফেলেন, সেগুলিকে নিয়ে পুনরায় বিশাল খরচে পৃথক কার্নিভাল করার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই খরচ বাঁচিয়ে পুজোর আগের দিনগুলিতে উৎসবের আবহ আরও জমকালো করার ভাবনা রয়েছে।

  • মহালয়া কেন্দ্রিক অনুষ্ঠান: দুর্গাপুজো শেষ হওয়ার পর কার্নিভাল করার বদলে মহালয়ার পর থেকেই পুরো রাজ্যজুড়ে উৎসবের সূচনালগ্ন উদযাপন করার প্রস্তুতি চলছে।

আরও পড়ুনঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘জাতীয়তাবাদ’ প্রতিষ্ঠার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

চূড়ান্ত রূপরেখার অপেক্ষা

কলকাতার প্রায় ১০০টি নির্বাচিত পুজো কমিটির ট্যাবলো ও প্রদর্শনী নিয়ে আয়োজিত এই কার্নিভালের ভোলবদল সত্যিই হতে চলেছে কিনা, তা নিয়ে এখনো চূড়ান্ত সরকারি নির্দেশিকা বা বিস্তারিত সূচি প্রকাশিত হয়নি। পুজোর রীতিনীতি ও প্রশাসনিক দিক পর্যালোচনা করেই নতুন অনুষ্ঠানসূচি চূড়ান্ত করা হবে বলে জানা গিয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন