Saturday, 18 April, 2026
18 April
Homeদক্ষিণবঙ্গBankura: বাঁকুড়ার খাতড়ার এ.টি.এম গ্রাউন্ডে শুরু হল ফুড ফেস্টিভ্যাল

Bankura: বাঁকুড়ার খাতড়ার এ.টি.এম গ্রাউন্ডে শুরু হল ফুড ফেস্টিভ্যাল

এস.ডি.ও সাহেব এবং প্রতিমন্ত্রী মহাশয়া অসহায় শীতার্ত মানুষদেরকে শীতবস্ত্র দান করেন। 

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সৌমেন মুখোপাধ্যায়, বাঁকুড়া:

খাতড়ার এ.টি.এম গ্রাউন্ডে ২৫/১২/২০২৫ তারিখ থেকে শুরু হয়েছে ফুড ফেস্টিভ্যাল প্রোগ্রাম।   এই প্রোগ্রাম চলবে আগামী ২৯/১২/২০২৫ তারিখ পর্যন্ত।

খাতড়ার হেল্পিং হ্যান্ডস এর উদ্যোগে খাতড়ার এ.টি.এম গ্রাউন্ডে ২৫/১২/২০২৫ তারিখ, বৃহস্পতিবার থেকে সাড়ম্বরে পালিত হচ্ছে ফুড ফেস্টিভ্যাল প্রোগ্রাম।  এই প্রোগ্রাম চলবে টানা পাঁচ দিন অর্থাৎ ২৯/১২/২০২৫ তারিখ, সোমবার পর্যন্ত, প্রতিদিন দুপুর ২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ।

এই অনুষ্ঠানের শুভারম্ভ করেন খাতড়া মাননীয় এস.ডি.ও. শ্রী শুভম মৌরিয়া স্যার এবং পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ ও প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডী মহাশয়া।

আরও পড়ুনঃ “আবার সে এসেছে ফিরিয়া”; আজকে এই ভরা শীতে বিশ্বকর্মা পুজো! পুজো করছে কারা? কোথায় হচ্ছে?

সূচী অনুযায়ী প্রথম দিনে হয় খাতড়ার হেল্পিং হ্যান্ডসের সদস্যদের উদ্বোধনী নৃত্য।  তারপর জনপ্রিয় নৃত্য প্রতিষ্ঠান সুরনিলয় সংগীতায়তন এর নৃত্যের দ্বারা সারা মঞ্চ সাজিয়ে তুললো। এরপর শুরু হয় কচি বাচ্চা থেকে বয়স্ক এবং আদিবাসীদের ফ্যাশন শো। এরপর শুরু  হয় মিউজিক্যাল যন্ত্রপাতি দিয়ে আধুনিক সংগীত। সারা এ.টি.এম গ্রাউন্ড দর্শকে ভরে যায়।

এছাড়া, এই অনুষ্ঠানের আরো আকর্ষণমূলক হল – রক্তদান শিবির, যারা স্বেচ্ছায় রক্তদান করতে চান তারা রক্তদান করেন। এছাড়াও, স্বয়ং এস.ডি.ও সাহেব এবং প্রতিমন্ত্রী মহাশয়া অসহায় শীতার্ত মানুষদেরকে শীতবস্ত্র দান করেন।

আরও পড়ুনঃ ফের মর্মান্তিক রেল দুর্ঘটনা, বরুয়া নদীতে পড়ে গেল বেশ কিছু কামরা! 

টিভির পর্দায় দিদি নং 1 সবাই দেখে থাকলেও এই খাদ্যমেলায় সবাই স্বচক্ষে দেখবে তা বিশ্বাসের বাইরে। তৃতীয়ত দিনে তারই এক নমুনা দিদি নং 1.

ফুড ফেস্টিভ্যাল প্রোগ্রামে অনুষ্ঠানের সাথে ভোজন রসিক মানুষদের ভিড় কম যায় না। প্রতিটি স্টলে স্টলে দেখা যায় বিভিন্ন দামে বিভিন্ন রকম খাবার সুন্দরভাবে সাজানো আছে। বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য — বিভিন্ন ধরনের চকলেট, নানান ফ্লেভারের কেক, ফুচকা, মোমো, পিঠে, চিকেনের বিভিন্ন ধরনের আইটেম আরো অনেক খাবার।

খাবারের সাথে ঘর সাজানোর জন্য বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন দামের জিনিসপত্র।

এই মুহূর্তে

আরও পড়ুন