Tuesday, 26 May, 2026
26 May
Homeদক্ষিণবঙ্গTMC: অনুমতি ছাড়াই চারতলা 'নোলক'!! কাঠগড়ায় দক্ষিণ দমদম পৌরসভার প্রভাবশালী তৃণমূল কাউন্সিলর!

TMC: অনুমতি ছাড়াই চারতলা ‘নোলক’!! কাঠগড়ায় দক্ষিণ দমদম পৌরসভার প্রভাবশালী তৃণমূল কাউন্সিলর!

দক্ষিণ দমদম পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দেবাশীষ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে নতুন করে সরব হয়েছেন এলাকাবাসী।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

রাজ্যে পট পরিবর্তনের পর যখন রাজ্যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তখন থেকেই দক্ষিণ দমদম পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দেবাশীষ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে নতুন করে সরব হয়েছেন এলাকাবাসী। কোনো রকম বিল্ডিং প্ল্যানের অনুমোদন ছাড়াই নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে চারতলা বিশিষ্ট একটি বিশাল অনুষ্ঠান বাড়ি ‘নোলক’ নির্মাণের ঘটনায় এখন তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, ২০১৯-২০ অর্থবর্ষে যখন তিনি পুরসভার জঞ্জাল বিভাগের সিআইসি পদে ছিলেন, সেই ক্ষমতার অপব্যবহার করেই তিনি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এই অবৈধ নির্মাণ কাজ সম্পন্ন করেছিলেন।

আরও পড়ুনঃ স্কুলের ইউনিফর্মেও দুর্নীতি? রিপোর্ট তলব মুখ্যমন্ত্রীর

​তৎকালীন তৃণমূল সরকারের রাজনৈতিক মদতেই এই বেআইনি কর্মকাণ্ড চালানো হয়েছে বলে দাবি এলাকার মানুষের। অভিযোগ, কোনো বৈধ বিল্ডিং প্ল্যান না থাকা সত্ত্বেও পুরসভার নথিতে বিশেষ প্রভাব খাটিয়ে জল সংযোগ এবং ট্রেড লাইসেন্স পর্যন্ত বাগিয়ে নেওয়া হয়েছিল। এই কাউন্সিলরের বাড়িও নাকি তৃণমূলের কয়লা ভাইপোর বাড়ির অনুকরনে তৈরী করা হয়েছে! এই নিয়েও বিস্তর অভিযোগ রয়েছে এলাকাবাসীর। এতবড় চোখ ধাঁধানো বহুতল তৈরিতেও  কয়েক কোটি টাকা খরচ করা হয়েছে বলে জানাচ্ছেন এলাকাবাসী। এই নিয়েও তদন্ত দাবি করেছেন এলাকাবাসী!

আরও পড়ুনঃ স্কুলের উদাসিনতায় চলে গেল তৃতীয় শ্রেণির আয়ূষ!

রাজ্যে নতুন সরকার গঠনের পর এলাকার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের পারদ তুঙ্গে। স্থানীয় বাসিন্দাদের দাবি, তৃণমূল পরিচালিত পুরবোর্ডের এই দুর্নীতির অবিলম্বে তদন্ত করতে হবে। আইনের তোয়াক্কা না করে তৈরি করা এই অবৈধ নির্মাণ দ্রুত ভেঙে ফেলার পাশাপাশি, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির দায়ে দেবাশীষ বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে গ্রেফতার করার জোরালো দাবি তুলেছেন এলাকাবাসী।

এই মুহূর্তে

আরও পড়ুন