spot_img
Monday, 16 February, 2026
16 February
spot_img
Homeউত্তরবঙ্গSiliguri: টাউন টু এর শিলিগুড়ি সম্মেলন অনুষ্ঠিত

Siliguri: টাউন টু এর শিলিগুড়ি সম্মেলন অনুষ্ঠিত

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাসগুপ্ত, শিলিগুড়ি

টাউন টু এর শিলিগুড়ি সম্মেলন অনুষ্ঠিত হলো শিলিগুড়িতে। উদ্যোক্তা ছিলেন দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেস। উপস্থিত ছিলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ, মহিলা সভাপতি সুস্মিতা বোস মৈত্র, এবং প্রাক্তন মহিলা জেলা সভাপতি সুস্মিতা সেনগুপ্ত। এদিন জেলা সভাপতি জানালেন, বিধানসভা নির্বাচন এখনো দু’বছর বাকি, কিন্তু আমাদের তৈরি হতে হবে। দায়িত্ব আমাদের কর্মীদের।

আরও পড়ুন: Siliguri: ম্যাগাজিন মেলার উদ্বোধনে মন্ত্রী ব্রাত্য বসু

তাদেরই মূল দায়িত্ব নিতে হবে। মুখ্যমন্ত্রীর প্রকল্পের ছবিটা সবাই পাচ্ছেন কিনা, এটা দেখার দায়িত্ব আমাদের। যারা যারা আবেদন করেও এখনো বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছেন না, আমাদের দেখে নিতে হবে, তাদের কোথায় সমস্যা হচ্ছে। গ্রাম থেকে আসেন, ঠিকমতো বোঝেনা না কিভাবে আবেদন করতে হয়, বলা যেতে পারে বুঝতে পারেন না, আমাদের উচিত তাদের পাশে দাঁড়িয়ে সঠিক ভাবে আবেদনপত্র পূরণ করা।

আরও পড়ুন: Porn Star Case: সাজা ঘোষণায় স্থগিতাদেশ, বিপাকে ট্রাম্প

জেলা সভাপতি আরো জানান, আমাদের ছাত্র-ছাত্রী যারা সবুজ সাথী প্রকল্পের সুযোগ এবং সুবিধা পাচ্ছেন, তারা আগামী দিনের বাংলার ভবিষ্যৎ। তোমরা মন দিয়ে পড়াশোনা কর, মানুষের মতো মানুষ হও, তোমাদের পাশে আমাদের মুখ্যমন্ত্রী আছে, উনি এমন একজন মুখ্যমন্ত্রী যিনি মানুষের কথা চিন্তা করেন, আমাদের কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে দেখতে হবে কোথায় কার কি সমস্যা আছে, অনেকটা বুঝতে পারলে তাদেরই সুবিধা, জানালেন জেলা সভাপতি।

এই মুহূর্তে

আরও পড়ুন