Saturday, 25 July, 2026
25 July
HomeকলকাতাKolkata: বামেদের প্রতিবাদ মিছিলে আক্রান্ত সাংবাদিকরা; ক্ষোভে ফুঁসছে শহর তিলোত্তমা

Kolkata: বামেদের প্রতিবাদ মিছিলে আক্রান্ত সাংবাদিকরা; ক্ষোভে ফুঁসছে শহর তিলোত্তমা

প্রত্যেক বিধায়ক কালো ব্যাজ পরে রাজ্য বিধানসভা থেকে প্রেস ক্লাব পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করবেন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ধর্মতলায় শুক্রবার সাংবাদিক হেনস্তার ঘটনায় প্রতিবাদ জানাতে শনিবার দুপুর ১টায় রাজ্যের বিধায়করা রাস্তায় নামবেন। প্রত্যেক বিধায়ক কালো ব্যাজ পরে রাজ্য বিধানসভা থেকে প্রেস ক্লাব পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করবেন। এটা প্রথমবারের মতো এমন একটি ঘটনার পরিপ্রেক্ষিতে বিধায়করা সরাসরি পথে নামছেন।

আরও পড়ুনঃ শুভেন্দু কড়া হতেই সাংবাদিক নিগ্রহের নিন্দা বাম ছাত্র নেতৃবৃন্দের; ধরনাও তুলে নিলেন ছাত্র-ছাত্রীরা

নিট প্রশ্নফাঁস কেলেঙ্কারির প্রতিবাদে দিল্লিতে শুরু হওয়া ককরোচ জনতা পার্টির সমর্থন জানিয়ে বাম ছাত্র সংগঠনের ডাকা মিছিল শুক্রবার ধর্মতলায় বিশৃঙ্খলার রূপ নেয়। মিছিল শেষে পুলিশের ওপর জুতো ও জলের বোতল ছোড়া হয়। এ সময় সাংবাদিক ও চিত্রসাংবাদিকরাও হামলার শিকার হন, যাদের মধ্যে বেশ কয়েকজনকে ভর্তি করতে হয় এসএসকেএম হাসপাতালে।

রাতেই আহত সাংবাদিকদের দেখতে যান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তৃণমূলের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, “কটাদিন অপেক্ষা করুন, ওদের কী করতে হয়, আমি জানি। এই ‘শুক্রবারি’দের দেখিয়ে দেব।” ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেন, “এটা কোনও ছাত্র আন্দোলনের রূপ নয়, এটা চূড়ান্ত স্বৈরাচার। ভিডিও দেখে আমি হতবাক। এটা ছাত্রদের আন্দোলন নয়।”

আরও পড়ুনঃ ‘শুক্রবারিরা চিহ্নিত’, সাংবাদিক নিগ্রহে কড়া শুভেন্দু

পুলিশ সূত্রে জানা গেছে, হামলাকারীদের প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে এবং দ্রুত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রীরাও আহত সাংবাদিকদের সঙ্গে দেখা করে এ বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন।

এই মিছিলে বিধায়কদের সরাসরি অংশগ্রহণ রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

এই মুহূর্তে

আরও পড়ুন