Tuesday, 28 July, 2026
28 July
HomeদেশKapil Sibal: আরশলাদের পাশে কপিল সিব্বল; ১ কোটি টাকা তহবিলের ঘোষণা

Kapil Sibal: আরশলাদের পাশে কপিল সিব্বল; ১ কোটি টাকা তহবিলের ঘোষণা

আন্দোলনকারীদের ওপর পুলিশের জুলুম ও নির্যাতনের প্রামাণ্য নথি সংগ্রহের জন্য ‘SAAKSHI’ নামের একটি অনলাইন পোর্টাল চালু করা হয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

নিজস্ব সংবাদদাতা:

নিট ও প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে যুক্ত দেশের ছাত্র-যুবদের পাশে দাঁড়াতে এবং বিনামূল্যে আইনি সহায়তা নিশ্চিত করতে বড়সড় পদক্ষেপ করল ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)। সংগঠনটির পক্ষ থেকে একটি বিশেষ ‘লিগ্যাল এইড সেল’ (Legal Aid Cell) গঠনের কথা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, আন্দোলনকারীদের ওপর পুলিশের জুলুম ও নির্যাতনের প্রামাণ্য নথি সংগ্রহের জন্য ‘SAAKSHI’ নামের একটি অনলাইন পোর্টাল চালু করা হয়েছে।

আরও পড়ুনঃ এ কি, এবার কি হবে! মরেও শান্তি নেই, বন্ধ Death Certificate দেওয়া; কলকাতায় চরম ভোগান্তিতে মৃতদের পরিবার

সোমবার আয়োজিত এক বিশেষ সাংবাদিক বৈঠকে দেশের প্রবীণ আইনজীবী তথা বিশিষ্ট সাংসদ কপিল সিব্বল আন্দোলনকারীদের এই আইনি লড়াই পরিচালনা করার জন্য নিজের তরফ থেকে ১ কোটি টাকার একটি বিশেষ তহবিল (Legal Fund) প্রদানের ঘোষণা করেছেন।

সাংবাদিক বৈঠকে কপিল সিব্বলের পাশাপাশি উপস্থিত ছিলেন সিজেপি-র মুখপাত্র সৌরভ দাস। তিনি জানান, গত ২৫ জুলাই যন্তর-মন্তরে আন্দোলন শেষ হওয়ার আগে থেকেই তাঁদের আশঙ্কা ছিল যে বিভিন্ন রাজ্যে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে গ্রেফতারি বা ফৌজদারি মামলা রুজু হতে পারে। যদিও সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না করার বার্তা দেওয়া হয়েছিল, তবুও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রবীণ আইনজীবী কপিল সিব্বলের পরামর্শে এই জাতীয় আইনি নেটওয়ার্ক গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ জলপাইগুড়িতে নতুন বিশ্ববিদ্যালয় ও পুজোয় বন্ধ চা বাগান খোলার ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কপিল সিব্বল পরামর্শ দেন যে, দেশের প্রতিটি জেলায় আইনজীবীদের নিয়ে একটি শক্তপোক্ত আইনি সুরক্ষা বলয় তৈরি করা উচিত, যাতে কোনো নিরীহ ছাত্র বা আন্দোলনকারী আইনি সাহায্য থেকে বঞ্চিত না হন।

এই মুহূর্তে

আরও পড়ুন