প্রথমার্ধে সুযোগ নষ্টের প্রতিযোগিতায় নামলেন ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়েন্ট ফুটবলাররা। মোহনবাগানের তাগিদ বেশি। তাই তারা শুরু থেকেই গোল তুলে নেওয়ার চেষ্টা চালায়। যদিও সে কাজে এখনও সফল হয়নি তারা। গোল করার কাছাকাছি আসতে কিছুটা সময় নিয়েছে ইস্টবেঙ্গল। তবে সহজ সুযোগ ইস্টবেঙ্গলই তৈরি করেছে বেশি। তবে তাতে ম্যাচ জেতা যায় না। গোলটাই অধরা থাকল প্রথমার্ধে।
আক্রমণের ঢেউ ইস্টবেঙ্গলের
এজ্জেজারি ও এডমুন্ডকে নামানর পরেই একের পর এক আক্রমণ করে যাচ্ছে ইস্টবেঙ্গল। গোল এখনও হয়নি। ম্যাচ পৌঁছে গিয়েছে ৭০ মিনিটে।
গোল পেলেন না লিস্টন
লিস্টনের ফ্রিকিক বাইরে চলে যায়। যদিও সেই শটে জোর ছিল, দক্ষতার ছাপ ছিল। কিন্তু অল্পের জন্য তা বাইরে চলে যায়।
ফাঁকা গোলে বল মারতে পারলেন না বিপিন
দ্বিতীয়ার্ধের শুরুতেই শুভাশিস বসুর ভুলে বক্সের মধ্যে বল পেয়েছিলেন বিপিন সিং। সামনে গোলরক্ষক বিশাল ছাড়া কেউ ছিল না। বিপিনের শট বারের উপর দিয়ে চলে যায়। এখনও গোলশূন্য খেলা।
৩৬ মিনিটে লিস্টনের শট বাইরে
মাঝমাঠ থেকে বল নিয়ে বক্সের মধ্যে ঢুকে পড়েন সবুজ-মেরুন উইঙ্গার। পথে কাটিয়ে নেন বেশ কয়েকজন ইস্টবেঙ্গল ফুটবলারকে। তাঁর শট অনেকটাই বাইরে দিয়ে চলে যায়।
২৪ মিনিটে অনিরুদ্ধের শট
অল্পের জন্য সুযোগ কাজে লাগাতে পারলেন না অনিরুদ্ধ থাপা। তাঁর শট বাইরে চলে গেল।
মিস বিপিনের
আবার মিস করলেন বিপিন। এটা যদিও অতটা সহজ সুযোগ ছিল না তবে বিপিন সুযোগ পেয়ে গিয়েছিলেন তাঁর শট অনেকটা বাইরে দিয়ে চলে যায়।
আরও পড়ুনঃ মসজিদের শব্দ নিয়ন্ত্রণে পুলিশি অভিযানকে ‘সংখ্যালঘু দমনের ষড়যন্ত্র’ আক্রমণ সৌগতর
সুবর্ণ সুযোগ নষ্ট
যে সুযোগটি নষ্ট করলেন বিপিন তা সহজে ভুলতে পারবেন না। জিকসনের থ্রু বল পেয়েছিলেন। সামনে স্রেফ একা গোলকিপার ছিলেন। বেশি সময় নিয়ে এবং বেশি কাটাতে গিয়ে গোলে শটই নিতে পারলেন না। খুবই খারাপ প্রয়াস।
এবার মিস ইস্টবেঙ্গলের
মাঝমাঠ থেকে বল কেড়ে নিয়ে আক্রমণ শুরু করেছিল ইস্টবেঙ্গল। বক্সের বাইরে থেকে মারা সোজবার্গের শট লাগল পোস্টে। হালকা ছোঁয়া লেগেছিল অলড্রেডের।
সুযোগ নষ্ট করলেন মনবীর
লাল-হলুদের থেকে বল কেড়ে এগিয়ে গিয়েছিলেন মনবীর। পাস দিয়েছিলেন মনবীরকে। মনবীর শট মারার আগেই ইস্টবেঙ্গলের এক ফুটবলার বল ক্লিয়ার করে দিলেন।


