Thursday, 14 May, 2026
14 May
HomeদেশMilk Price: জ্বালানি ঘিরে উদ্বেগের মাঝেই দুধের দাম বৃদ্ধি

Milk Price: জ্বালানি ঘিরে উদ্বেগের মাঝেই দুধের দাম বৃদ্ধি

বর্ধিত মূল্যে কিনতে হবে দুধ। ‘মাদার ডেয়ারি’ ও 'আমুল', এই ব্র্যান্ডগুলি তাদের পণ্য দুধের দাম বাড়িয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ইতিমধ্যেই দুধের দাম বাড়িয়েছে আমুল। এবার সেই পথে হাঁটল মাদার ডেয়ারি । প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, খরচ বৃদ্ধির কারণে এই সংস্থাও দুধের দাম বাড়িয়েছে। সংস্থাটি বিভিন্ন ধরণের দুধের ওপর প্রতি লিটারে ২ টাকা দাম বৃদ্ধির ঘোষণা করেছে। এই নতুন দাম ২০২৬ সালের ১৪ মে, অর্থাৎ বৃহস্পতিবার থেকে কার্যকর হবে। বুধবার জারি করা এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে যে, গত এক বছরে কৃষকদের কাছ থেকে দুধ কেনার খরচ প্রায় ৬ শতাংশ বেড়েছে। কোম্পানিটি জানিয়েছে যে, গ্রাহকদের ওপর প্রভাব কমানোর জন্য দীর্ঘদিন ধরে দাম বাড়ানো হয়নি। কিন্তু এখন খরচ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া অপরিহার্য হয়ে পড়েছে।

আরও পড়ুনঃ ‘জ়িরো টলারেন্স’; বুলডোজ়ার চলল কলকাতায়, অবৈধ ভবন ভাঙছে রাজ্য সরকার

মাদার ডেয়ারির আগে আমুলও প্রতি লিটার দুধের দাম ২ টাকা বাড়ানোর ঘোষণা করেছে। সংস্থাটি মতে, দুধের শেষ মূল্য পরিবর্তন হয়েছিল ২০২৫ সালের এপ্রিলে। সংস্থাটি ব্যাখ্যা করেছে যে, তারা তাদের দুধ বিক্রির আয়ের প্রায় ৭৫ থেকে ৮০ শতাংশ কৃষকদের দিয়ে থাকে। তাই, এই মূল্যবৃদ্ধি কৃষক এবং গ্রাহক উভয়ের স্বার্থেই করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দিল্লি-এনসিআর-এ খোলা টোনড মিল্ক এখন থেকে প্রতি লিটার ৫৮ টাকায় পাওয়া যাবে। যা আগে ছিল ৫৬ টাকা। ফুল-ক্রিম দুধের পাউচের দাম বেড়ে প্রতি লিটার ৭২ টাকা হয়েছে। এদিকে, টোনড মিল্কের দাম প্রতি লিটার ৫৮ টাকা থেকে বাড়িয়ে ৬০ টাকা করা হয়েছে। ডাবল টোনড মিল্ক এখন থেকে প্রতি লিটার ৫৪ টাকায় পাওয়া যাবে। এর পাশাপাশি গরুর দুধের দামও লিটার প্রতি ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা করা হয়েছে।

আরও পড়ুনঃ দারুণ ব্যাটিং শুভেন্দু সরকারের! এবার থেকে স্কুলের ছাত্র-ছাত্রীদের ইউনিফর্ম তৈরির দায়িত্ব ‘তন্তুজ’-এর হাতে

পরিসংখ্যান অনুযায়ী, মাদার ডেয়ারি দিল্লি-এনসিআর-এ প্রতিদিন প্রায় ৩৫ লক্ষ লিটার দুধ বিক্রি করে। দুগ্ধজাত পণ্য এবং ভোজ্য তেলের প্রবল চাহিদার কারণে গত অর্থবর্ষে সংস্থাটি ২০,৩০০ কোটি টাকার টার্নওভার অর্জন করেছে। যেখানে ১৭ শতাংশের বৃদ্ধি ঘটেছে।

এদিকে, আমুল জানিয়েছে যে কৃষকদের বেশি অর্থ প্রদান করা হচ্ছে, যা উৎপাদন বজায় রাখতে সাহায্য করবে। তবে, এই বৃদ্ধি সাধারণ মানুষের পারিবারিক বাজেটের ওপর প্রভাব ফেলবে। কারণ দুধ একটি নিত্যপ্রয়োজনীয় পণ্য হিসেবে বিবেচিত হয় এবং এটি প্রতিদিন ব্যবহৃত হয়।

এই মুহূর্তে

আরও পড়ুন