spot_img
Tuesday, 20 January, 2026
20 January
spot_img
Homeআন্তর্জাতিক নিউজBangladesh: বাংলাদেশে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে জনতার ঢল

Bangladesh: বাংলাদেশে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে জনতার ঢল

১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালিকে অধিকার আদায় করে নিতে শিখিয়েছে

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

শাহরিয়া হৃদয়, বাংলাদেশ:

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ মানুষের ঢল নেমেছে। বিভিন্ন সংগঠন ও ব্যক্তি পর্যায়ের অনেকেই আসছেন শ্রদ্ধা জানাতে। এ সময় তাদের হাতে ফুল, ফুলের ডালা,বিভিন্ন প্ল্যাকার্ড দেখা গেছে।

আরও পড়ুন: Bangladesh: ১৯ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ৪০ মিনিটে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী মোড় প্রবেশ পথ খুলে দেওয়া হয়। এরপর থেকেই শহীদ মিনারে মানুষের ঢল নামে।

শ্রদ্ধা জানতে আসা লোকেরা বলছেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালিকে অধিকার আদায় করে নিতে শিখিয়েছে। সে সময়ের আন্দোলন বাঙালির মধ্যে আজও সঞ্চারিত হয়। বাংলার মানুষ প্রতিবাদ করতে জানে তার অন্যতম দৃষ্টান্ত ছিলে ভাষা আন্দোলন।

আরও পড়ুন: Kumbh Mela: আসানসোলে মহাকুম্ভ; ভিড়ের পিছনে ছিল অন্য ঘটনা

আজিমপুর থেকে আসা মাহিমুল হক বলেন, আজিমপুর বাসা হওয়ায় প্রতি বছরই একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা জানাতে আসি। ১৯৫২ সালে আমাদের পূর্বসূরিরা ভাষার জন্য জীবন না দিলে আমরা মায়ের ভাষায় কথা বলতে পারতাম না। আজ ভাষা শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।

এই মুহূর্তে

আরও পড়ুন