Thursday, 27 August, 2026
27 August
Homeদক্ষিণবঙ্গArambag: নেপালে ভয়াবহ হড়পা বান; আটকে পড়লেন আরামবাগের ৬৫ জন পর্যটক, যোগাযোগের...

Arambag: নেপালে ভয়াবহ হড়পা বান; আটকে পড়লেন আরামবাগের ৬৫ জন পর্যটক, যোগাযোগের সমস্যায় চরম দুশ্চিন্তায় পরিবার

জানা গিয়েছে, ‘WB 37C 9999’ নম্বরের ওই বাসে আরামবাগের মোট ৬৫ জন পর্যটক রয়েছেন। বর্তমানে বাসটি দুর্যোগস্থল থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে নেপালের চেতনা পার্কে অবস্থান করছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশেষ সংবাদ প্রতিনিধি:

নেপালের ভয়াবহ বিপর্যয় ও হড়পা বানের জেরে নিখোঁজ অন্তত ১০৫ জন ভারতীয় সহ সাড়ে তিনশোরও বেশি পর্যটক। এই পরিস্থিতিতে নেপালে বেড়াতে গিয়ে আটকে পড়েছে হুগলির আরামবাগের একটি পর্যটক বোঝাই বাস। জানা গিয়েছে, ‘WB 37C 9999’ নম্বরের ওই বাসে আরামবাগের মোট ৬৫ জন পর্যটক রয়েছেন। বর্তমানে বাসটি দুর্যোগস্থল থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে নেপালের চেতনা পার্কে অবস্থান করছে।

আরও পড়ুনঃ দুর্যোগে আটকে খরাজ, অনিশ্চিত কলকাতায় ফেরা

দুশ্চিন্তায় আরামবাগের স্বজনেরা

গত ২৪ অগস্ট আরামবাগ থেকে ৬৫ জনের দলটি নেপালের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু আজ নেপালে হড়পা বানের খবর আসতেই পরিবারের সদস্যরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

  • যোগাযোগের সমস্যা: নেপালে নেটওয়ার্ক সংযোগ না থাকার কারণে সকাল থেকে স্বজনদের সাথে কথা বলা সম্ভব হচ্ছিল না। সন্ধ্যার দিকে কয়েকজনের সাথে যোগাযোগ করা গেলেও দীর্ঘ সময় ধরে টানা যোগাযোগ না মেলায় আতঙ্ক কাটছে না।

  • পরিবারের কাতর আরতি: এক পর্যটকের ছেলে সৌভাগ্য দত্ত উদ্বেগের সাথে জানান, “২৪ তারিখ আমার মা, মামাশ্বশুর ও পাড়ার অনেকে মিলে গিয়েছেন। দুপুর সাড়ে একটা নাগাদ হড়পা বানের খবর পাই। সকালে কথা হওয়ার পর থেকে আর মায়ের ফোন পাচ্ছি না। ভীষণ টেনশনে আছি, খাওয়া-দাওয়া বন্ধ হওয়ার জোগাড়।”

আরও পড়ুনঃ নেপালের বিপর্যয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী; চালু হেল্পলাইন

দ্রুত ফেরানোর আবেদন

পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও অনিশ্চয়তার মধ্যে না রেখে সরকারি বা প্রশাসনিক উদ্যোগে দ্রুত ওই ৬৫ জন পর্যটককে নিরাপদে আরামবাগে ফিরিয়ে আনার জন্য মুখ্যমন্ত্রী ও রাজ্য প্রশাসনের কাছে আকুল আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যরা।

এই মুহূর্তে

আরও পড়ুন