Saturday, 20 June, 2026
20 June
HomeকলকাতাRain Forecast: অক্ষরে অক্ষরে মিলে গেল বঙ্গবার্তার পূর্বাভাস; পারদ নামল ৫ ডিগ্রি,...

Rain Forecast: অক্ষরে অক্ষরে মিলে গেল বঙ্গবার্তার পূর্বাভাস; পারদ নামল ৫ ডিগ্রি, জলমগ্ন একাধিক এলাকা, সকাল থেকে আকাশ কালো করে তুমুল বৃষ্টি

প্রস্তুত থাকুন • সতর্ক থাকুন • আবহাওয়ার আপডেটে নজর রাখুন

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

অক্ষরে অক্ষরে মিলে গেল বঙ্গবার্তার পূর্বাভাস।

প্রবল গরমে স্বস্তির বৃষ্টি। শুক্রবার সকাল থেকেই শহরজুড়ে বৃষ্টি শুরু হয়েছে। কোথাও হালকা, কোথাও ভারী বৃষ্টি হচ্ছে। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। প্রবল বৃষ্টিতে বেশ কয়েক জায়গায় জলও জমে গিয়েছে বলে জানা যাচ্ছে। বৃহস্পতিবার রাতেও দক্ষিণের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি হয়েছে। এদিকে, বৃষ্টির জেরে এক রাতেই তাপমাত্রা প্রায় ৫ডিগ্রি কমেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ দিনভর বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুনঃ বন্ধ দার্জিলিং-শিলিগুড়ি যোগাযোগ; প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, পাহাড়ে ধস ও হড়পা বানের আশঙ্কা!

আপডেট সময়সীমা: ১৯–২৫ শে জুন, ২০২৬

আগামী সাতদিন সময়সীমায় ১৯ থেকে ২৫ শে জুন এর মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলায় দৈনিক গড়ে ৭০–৮০ শতাংশ এলাকায় ঝড়বৃষ্টির পূর্বাভাস। জেলা পিছু গড়ে ৪–৬ দিন বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে।

উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে আগামী ৭ দিনে অর্থাৎ মালদা ও উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলায় দৈনিক ৫০–৬০ শতাংশ এলাকায় দৈনিক ঝড়বৃষ্টির সম্ভাবনা। জেলা পিছু গড়ে ৩–৪ দিন ঝড়বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা।

আরও পড়ুনঃ সাতসকালে শহরজুড়ে ম্যারাথন দৌড়; যোগাসনে মুখ্যমন্ত্রী শুভেন্দু

আবহাওয়া আপডেট: দক্ষিণবঙ্গ

আগামী সাতদিন সময়সীমায় ১৯ থেকে ২৫ শে জুন এর মধ্যে হাওড়া হুগলি কলকাতা নদীয়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম ঝাড়গ্রাম জেলায় দৈনিক গড়ে ৫০–৬০ শতাংশ এলাকায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলা কিছু গড়ে ৩–৪ দিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় একটি ট্রাফ লাইন/অক্ষরেখা পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন অঞ্চলের উপর তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও বর্তমানে কোন নিম্নচাপের পূর্বাভাস নেই তাই একচেটিয়া সমস্ত জায়গায় একইসঙ্গে বৃষ্টিপাত না হলেও আগামী কয়েক দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে!

দিনের যেকোনো সময় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও দিনের বেলায় কিছুটা ভ্যাপসা গুমোট গরম থাকলেও বেশিরভাগ বৃষ্টি দুপুরের পর থেকে রাত ও সকালে হবে। এর জেরে গরমের দাপট কিছুটা হলেও কমবে!

২০, ২১, ২৪, ২৫ শে জুন গোটা রাজ্যে ঝড়বৃষ্টির ব্যাপ্তি ও পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকবে।

প্রস্তুত থাকুন • সতর্ক থাকুন • আবহাওয়ার আপডেটে নজর রাখুন

এই মুহূর্তে

আরও পড়ুন