Wednesday, 29 July, 2026
29 July
Homeদক্ষিণবঙ্গHowrah: শেষ দাদাগিরির দিন; ৭২ নম্বর রুটে বাসে তাণ্ডব চালিয়ে গণপিটুনির মুখে...

Howrah: শেষ দাদাগিরির দিন; ৭২ নম্বর রুটে বাসে তাণ্ডব চালিয়ে গণপিটুনির মুখে দুষ্কৃতী

হাওড়া ক্ষীরেরতলা এলাকায় একটি যাত্রীবোঝাই ৭২ নম্বর রুটের বাসে হঠাৎই উঠে পড়ে তিন দুষ্কৃতীর একটি দল।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, নিজস্ব সংবাদদাতা, হাওড়া:

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এলাকায় দাদাগিরি ও তোলাবাজির বিরুদ্ধে সাধারণ মানুষের সচ্ছার হওয়ার আরও এক ছবি সামনে এল হাওড়ার ক্ষীরেরতলায়। বাসে উঠে চালককে মারধর ও কাঁচ ভাঙচুর চালিয়ে তাণ্ডব চালানোর অভিযোগে এক দুষ্কৃতীকে ধরে উত্তম-মধ্যম দিল সাধারণ বাসের যাত্রীরা।

আরও পড়ুনঃ দারুণ খবর ! নতুন অতিথি আসছে বেঙ্গল সাফারি পার্কে

ঘটনার বিবরণ: স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, হাওড়া ক্ষীরেরতলা এলাকায় একটি যাত্রীবোঝাই ৭২ নম্বর রুটের বাসে হঠাৎই উঠে পড়ে তিন দুষ্কৃতীর একটি দল। বাসে উঠেই তারা চরম তাণ্ডব শুরু করে। চালককে মারধর করার পাশাপাশি বাসের কাঁচ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর তারা কন্ডাক্টরের ক্যাশ ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা চালালে বাসে থাকা সাধারণ যাত্রীদের সহ্যের বাঁধ ভেঙে যায়।

জনতার প্রতিরোধ ও গণধোলাই: দাদাগিরি ও ছিনতাইয়ের চেষ্টার প্রতিবাদে বাসের সমস্ত যাত্রী একজোটে দুষ্কৃতীদের ঘিরে ফেলে রুখে দাঁড়ায়। পরিস্থিতি প্রতিকূল দেখে দলের দুই দুষ্কৃতী ভিড়ের সুযোগে চম্পট দিলেও হাতেনাতে ধরা পড়ে যায় এক যুবক। এরপরই জমে থাকা জনরোষের বিস্ফোরণ ঘটে এবং যাত্রীরা তাকে ঘিরে ধরে গণধোলাই দেয়।

আরও পড়ুনঃ বীরভূমে পাথর ব্যবসায়ীর বাড়িতে বড়সড় হানা; ট্রাঙ্ক থেকে উদ্ধার ১০ কোটির সোনা ও ৫ কোটির বেশি নগদ

পুলিশের হস্তক্ষেপে উদ্ধার: খবর পেয়ে দ্রুত অকুস্থলে পৌঁছায় ব্যাটরা থানার পুলিশ বাহিনী। মারমুখী জনতার হাত থেকে জখম দুষ্কৃতীকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনার জেরে কিছুক্ষণের জন্য ক্ষীরেরতলা এলাকায় চরম উত্তেজনা তৈরি হয় এবং সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়।

এলাকাবাসীর একাংশের মতে, আজকের এই ঘটনা প্রমাণ করে দিল যে সাধারণ মানুষ আর ভয় পেয়ে অন্যায় সহ্য করবে না। অন্যায় ও তোলাবাজির বিরুদ্ধে প্রতিবাদের নতুন বার্তা দিল হাওড়ার এই ক্ষীরেরতলার প্রতিরোধ।

এই মুহূর্তে

আরও পড়ুন