spot_img
Monday, 16 February, 2026
16 February
spot_img
Homeউত্তরবঙ্গSiliguri: সঞ্জয় রায়কে জেলেই মেরে ফেলা হতে পারে, শিলিগুড়িতে সেলিম

Siliguri: সঞ্জয় রায়কে জেলেই মেরে ফেলা হতে পারে, শিলিগুড়িতে সেলিম

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত:

সঞ্জয় রায়কে জেলেই মেরে ফেলা হতে পারে, শিলিগুড়িতে দলের দার্জিলিং জেলা সম্মেলনে এই আশঙ্কা প্রকাশ করলেন দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি জানালেন যেভাবে আরজিকরের ঘটনা এগিয়ে গেল, মানুষ সব বুঝতে পেরে গেছে, কে দোষী আর কে নির্দোষ।

আরও পড়ুন: BSF Big operation: রহস্যজনক বাঙ্কার! কলকাতা দখল করতে মাটি ফুঁড়ে আসছিল বাংলাদেশিরা?

সঞ্জয় রায়কে তাড়াতাড়ি করে শাস্তি দিয়ে অন্যদের বাঁচিয়ে তুলল। রাজনীতি কোথায় গেছে? আপনি কিছুই বুঝতে পারবেন না। সেলিম আরও জানান যেভাবে আরজিকরের ঘটনা শেষ দিকে নিয়ে যাওয়া হল, এরপরে আর আইনের উপরে সাধারণ মানুষের কোন ভরসা থাকবে কি করে?

আরও পড়ুন: Siliguri NBSTC: অনলাইন অফলাইন টিকিটে সমস্যা। নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। বিভ্রাট না অন্য গল্প?

এই রাজ্য সম্মেলনে উপস্থিত ছিলেন, শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার  এবং সমন পাঠক ছাড়াও সিপিএমের দার্জিলিং জেলার ডিওআইএফআই ও কর্মীরা। এদিন মোহাম্মদ সেলিমকে  আদিবাসীদের সাথে নাচতেও দেখা যায়। এই সম্মেলনে আগামী দিনে  সিপিএমের পরবর্তী সংগঠনের দিকেও নজর রাখতে হবে বলে জানান মোহাম্মদ সেলিম।

এই মুহূর্তে

আরও পড়ুন