Saturday, 13 June, 2026
13 June
HomeকলকাতাTCS: পুরো ভারতের কোথাও নেই, কলকাতায় AI ল্যাব খুলল TCS

TCS: পুরো ভারতের কোথাও নেই, কলকাতায় AI ল্যাব খুলল TCS

কলকাতায় প্রথম ‘ওরাকেল AI ডেটা প্ল্যাটফর্ম ল্যাব অ্যান্ড সেন্টার অফ এক্সিলেন্স’ খোলার পর এখানেই থেমে থাকছে না টিসিএস।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ভারতের প্রথম ওরাকেল AI ডেটা ল্যাব কলকাতায় খুলল টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস)। সল্টলেক সেক্টর ফাইভে সেই ‘ওরাকেল AI ডেটা প্ল্যাটফর্ম ল্যাব অ্যান্ড সেন্টার অফ এক্সিলেন্স’ চালু করা হয়েছে। তার ফলে বিভিন্ন সংস্থা আরও দ্রুততার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI বা আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স) ও ডেটা-নির্ভর সংস্কারের পথে হাঁটতে পারবে। টিসিএসের তরফে দাবি করা হয়েছে, সেই ডেটা প্ল্যাটফর্মের ফলে বিভিন্ন সমস্যার মোকাবিলা করতে পারবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।

আরও পড়ুনঃ সেই মেজাজ, সেই ঔদ্ধত্য; যত রাগ ‘রিপাবলিক বাংলার’ ওপর! তল্লাশির পরে অভিষেক

কলকাতার পরে দেশের অন্যত্র নজর TCS-র

কলকাতায় প্রথম ‘ওরাকেল AI ডেটা প্ল্যাটফর্ম ল্যাব অ্যান্ড সেন্টার অফ এক্সিলেন্স’ খোলার পর এখানেই থেমে থাকছে না টিসিএস। ভারতের তথ্যপ্রযুক্তি সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী তিন বছরের মধ্যে ভারতের আরও চারটি প্রধান শহরে এই ধরনের ওরাকেলের ল্যাব তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তার ফলে গোটা দেশে এআই প্রযুক্তির পরিকাঠামো আরও শক্তিশালী হবে বলে দাবি করা হয়েছে টিসিএসের তরফে।

সেই ল্যাবের ফলে কী কী লাভ হবে?

পুরো বিষয়টি ব্যাখ্যা করে তথ্যপ্রযুক্তি সংস্থার তরফে জানানো হয়েছে, সল্টলেকে যে ল্যাব তৈরি করা হয়েছে, তা ওরাকল এআই ডেটা প্ল্যাটফর্মকে কাজে লাগাবে। যা ওরাকেল ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার, ওরাকেল অটোনমাস এআই ডেটাবেস এবং ওরাকেল ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারের শক্তিশালী সংমিশ্রণ। সেই মেলবন্ধনের ফলে যে কোনও সংস্থার ডেটাকে কৃত্রিম বুদ্ধিমত্তার উপযোগী করে তোলা সম্ভব হবে। সেটার সুবাদে বৃহাদাকারে এআই-চালিত অ্যাপ্লিকেশন এবং অটোমেশন বা স্বয়ংক্রিয় ব্যবস্থা তৈরি করা যাবে।

আরও পড়ুনঃ স্কুলের পঠনপাঠনে বড় বদল আনল পশ্চিমবঙ্গের শিক্ষা দফতর

সাধারণ ধারণা থেকে বড় কিছু তৈরি- সবটাই হবে কলকাতায়

বিষয়টি নিয়ে টিসিএসের ওরাকেল প্র্যাকটিসের ভাইস প্রেসিডেন্ট এবং গ্লোবাল হেড সুদীপ্ত রায় বলেছেন, ‘নতুন এই ল্যাব এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে কোনও আইডিয়া বা পরিকল্পনা থেকে শুরু করে পরীক্ষা-নিরীক্ষা এবং সবশেষে তার পূর্ণাঙ্গ প্রয়োগ- পুরো প্রক্রিয়াটি অত্যন্ত দ্রুত সম্পন্ন করা যায়।’

আবার ওরাকেল ইন্ডিয়ার অ্যালায়েন্সেস অ্যান্ড চ্যানেল টেকনোলজির প্রধান অরবিন্দ মেহরা এই উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘এই যৌথ প্রয়াসের গ্রাহকদের হাতে থাকা ডেটাকে এআই-চালিত ইনসাইটস এবং ইন্টেলিজেন্ট অটোমেশনের মাধ্যমে বাস্তব ব্যবসায়িক সাফল্যে রূপান্তর করতে দারুণভাবে সাহায্য করবে।’

 

 

 

এই মুহূর্তে

আরও পড়ুন