Thursday, 16 April, 2026
16 April
Homeআবহাওয়াWest Bengal Weather: মাঘের আগেই বাঘের মতো শীত, দক্ষিণবঙ্গে পারদ নেমে গেল...

West Bengal Weather: মাঘের আগেই বাঘের মতো শীত, দক্ষিণবঙ্গে পারদ নেমে গেল ৬ ডিগ্রির ঘরে! ঠান্ডার গ্রাফ ক্রমেই নামছে

শীতে উত্তরকে টেক্কা দিচ্ছে দক্ষিণবঙ্গ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

পৌষের শেষে হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপছে বাংলা। উত্তুরে হাওয়ার দাপটে রাজ্যজুড়ে জাঁকিয়ে শীতের আমেজ। কলকাতা থেকে জেলা, সর্বত্রই কনকনে ঠান্ডায় কার্যত জবুথবু সাধারণ মানুষ। শ্রীনিকেতনে পারদ নামল ৬ ডিগ্রির ঘরে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, তাপমাত্রার এই নিম্নমুখী গ্রাফ আপাতত বজায় থাকবে।

আরও পড়ুনঃ ছুটির দিনেও ছুটি নেই, ছুটোছুটি থাকবে! নতুন দৌড় শুরু করছে ‘রানার’ ডাকবিভাগ, ভিতপুজো রবিবার

কলকাতায় তাপমাত্রা ফের কমল। দক্ষিণবঙ্গের পারদ নেমে গেল ছ’ডিগ্রির ঘরে! আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত কয়েক দিন তাপমাত্রা এমন থাকবে। উত্তুরে হাওয়া অবাধে প্রবেশ করছে রাজ্যে। কোথাও বৃষ্টির সম্ভাবনাও নেই। ফলে জাঁকিয়ে শীত অনুভূত হচ্ছে সর্বত্র। সেই সঙ্গে রয়েছে কুয়াশার দাপট।

শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে অনেকটাই কম। তবে শহরের তুলনায় জেলাগুলির, বিশেষ করে পশ্চিমাঞ্চলের ঠান্ডার গ্রাফ ক্রমেই নামছে। শ্রীনিকেতনের পাশাপাশি বাঁকুড়াতে তাপমাত্রা ৭.১ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে দক্ষিণে যখন পারদ পতন অব্যাহত, তখন উত্তরবঙ্গে শীতের সঙ্গে দোসর হয়েছে ঘন কুয়াশা। দার্জিলিং সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে বেলা বাড়লেও কুয়াশার দাপট কমছে না। ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকায় দৃশ্যমানতা কমেছে, ফলে যান চলাচলেও সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। পর্যটকদের আলাদা করে সতর্ক থাকার কথা বলা হচ্ছে।

আরও পড়ুনঃ বিরল পাখির স্বর্গরাজ্য এখন বক্সা, জয়ন্তীর জঙ্গলে দেশ-বিদেশের বিশেষজ্ঞদের ভিড়!

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৫-৬ দিন আবহাওয়ার এই পরিস্থিতিতে বড়সড় কোনও বদল আসার সম্ভাবনা নেই। অর্থাৎ, আগামী এক সপ্তাহ শীতপ্রেমী বাঙালি জাঁকিয়ে শীত উপভোগ করতে পারবেন। তবে আকাশ পরিষ্কার থাকায় দিনের বেলা কড়া রোদ উঠলে শীতের অনুভূতি কিছুটা কম হতে পারে। কিন্তু সূর্য ডুবলেই ফের ফিরবে কনকনে উত্তুরে হাওয়ার দাপট শুরু। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কুয়াশার দাপট চলবে। আগামী চার থেকে পাঁচ দিন কুয়াশার দাপট খুব একটা কমবে না বলেই জানা যাচ্ছে। তবে বেলা বাড়তেই হাওয়া ফের শুষ্ক হয়ে যাবে।

ঠান্ডায় কমে গেছে বাজার। শহর শিলিগুড়িতে  এখন সমস্যা পাহাড়ের লোক সমতলে নামছেন না। গত কয়েকদিন ধরে  প্রচন্ড ঠান্ডার মধ্য  পাহাড়ের লোক আসছেন না শহর শিলিগুড়িতে। শহর শিলিগুড়ি এখন  সরগরম বহিরাগত পর্যটকদের নিয়ে। তাই পাহাড়  এতটা চিন্তায় ফেলছে না  শিলিগুড়ির মানুষ এবং ব্যবসায়ীদের। তবে অনেকেই মনে করছেন  পাহাড় এখন অনেকটাই আধুনিক এবং পরিণত। তাই তারা ওখানে  প্রাথমিক চাহিদাগুলো মেটাতে সক্ষম হচ্ছে। একেবারে ভিড় কমে যাওয়ায় চিন্তিত নন শিলিগুড়ির খাবারের দোকানগুলিও। অনেকেই বলছেন এটা সাময়িক, সব ঠিক হয়ে যাবে।

এই মুহূর্তে

আরও পড়ুন