spot_img
Tuesday, 10 February, 2026
10 February
spot_img
Homeআবহাওয়াWeather: এ বছরের মত উধাও শীত? সংক্রান্তিতে কি আর শীত ফিরবে না...

Weather: এ বছরের মত উধাও শীত? সংক্রান্তিতে কি আর শীত ফিরবে না কখনও!

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

মকর সংক্রান্তিতেও দক্ষিণবঙ্গে শীতের দাপট নেই বললেই চলে। তাহলে কি এবারের মত বিদায় নিল উইন্টার? এই প্রশ্নই এখন ঘোরাঘুরি করছে দক্ষিণবঙ্গবাসীর  মনে। তবে এখনই লেপ-কম্বল গুটিয়ে রাখার সময় আসেনি বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। ফের কবে শীতের কামব্যাক? জানুন লেটেস্ট আবহাওয়া আপডেট।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, পূর্ব শ্রীলঙ্কা এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে রয়েছে ঘূর্ণাবর্ত। এর প্রভাবে তামিলনাড়ু, পুদুচেরি সহ বেশ কিছু রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে। তবে আপাতত রেহাই পাবে বাংলা। এ রাজ্যে ঘূর্ণাবর্তের প্রভাব হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি হবে না।

আরও পড়ুন: Ladakh: মোদীর হাত ধরে ‘স্বপ্ন সফল’ কাশ্মীরের

আজ পৌষ সংক্রান্তির দিন শীতের আমেজ আরও কমবে গোটা রাজ্যে। আলিপুর আবহাওয়া জানিয়েছে, আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি বাড়তে পারে। এরপর বৃহস্পতিবার থেকে ২-৩ ডিগ্রি মত তাপমাত্রা নামবে। অর্থাৎ মাঘের শুরুতে ফের জমিয়ে শীতের আমেজ থাকতে পারে কলকাতা সহ গোটা রাজ্যেই।

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। তালিকায় পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ। তবে কোনো সতর্কতা জারি নেই। ১৮ এবং ১৯ জানুয়ারি নাগাদ জাঁকিয়ে শীতের সম্ভাবনা।

আরও পড়ুন: Defence Research: পোখরানে সাফল্য,টার্গেট’ ধ্বংস করে দিল ভারতের ‘নাগ

আজ উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা। আজ ও আগামীকাল তাপমাত্রা একই রকম থাকবে। বৃহস্পতিবার থেকে তাপমাত্রার পতনের সম্ভাবনা রয়েছে। প্রায় সব জেলায় কুয়াশার দাপট থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশা সতর্কবার্তা জারি হয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন