Saturday, 25 July, 2026
25 July
HomeকলকাতাKunal Ghosh: আটক তৃণমূল নেতা কুণাল ঘোষ

Kunal Ghosh: আটক তৃণমূল নেতা কুণাল ঘোষ

কুণাল ঘোষকে আটকের খবর ছড়িয়ে পড়তেই তৃণমূল শিবিরে চাঞ্চল্য দেখা দেয়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

নিট কেলেঙ্কারির প্রতিবাদে আয়োজিত মিছিলে অংশ নেওয়ার সময় তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে সাময়িকভাবে আটক করল পুলিশ। আজ ২৫ জুলাই হাইকোর্টের স্পষ্ট নিষেধাজ্ঞা অমান্য করে মিছিল বের করার অভিযোগে তাঁর সঙ্গে বৈশ্বানর চট্টোপাধ্যায়সহ একাধিক তৃণমূল নেতাকে পুলিশ পদ্মপুকুর এলাকা থেকে আটক করে।

আরও পড়ুনঃ অবশেষে ‘পুস্পা’ ঝুঁকল; অবশেষে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান, ছাত্র আন্দোলনের কাছে নতিস্বীকার করল সরকার!

নিট পরীক্ষার দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস এই মিছিলের আয়োজন করেছিল। তবে কলকাতা হাইকোর্ট আগেই এ ধরনের মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। আদালতের নির্দেশ অমান্য করে মিছিলটি পদ্মপুকুরের দিকে এগোতেই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ মিছিল আটকানোর চেষ্টা করলে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কুণাল ঘোষ, বৈশ্বানর চট্টোপাধ্যায়সহ কয়েকজন নেতাকে আটক করে। কুণাল ঘোষকে আটকের খবর ছড়িয়ে পড়তেই তৃণমূল শিবিরে চাঞ্চল্য দেখা দেয়। দলের একাংশ এই পদক্ষেপকে “রাজনৈতিক প্রতিহিংসা” বলে অভিহিত করেছে। তৃণমূলের এক নেতার কথায়, “ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে যখন সারা দেশে ক্ষোভ, তখন প্রতিবাদ করাও অপরাধ হয়ে গেল? আদালতের নির্দেশ মেনে চলার পাশাপাশি গণতান্ত্রিক অধিকার রক্ষা করাও প্রয়োজন।”

আরও পড়ুনঃ কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক, ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়লেন ঝান্ডু কুমার!

অন্যদিকে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, “আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে কাউকে বিশেষ ছাড় দেওয়া হয়নি।”

এই ঘটনার ফলে রাজ্যে নিট কেলেঙ্কারি ঘিরে চলমান রাজনৈতিক তরজা আরও বৃদ্ধি পেল।

এই মুহূর্তে

আরও পড়ুন