Monday, 15 June, 2026
15 June
Homeদক্ষিণবঙ্গKhanakul: গ্রেপ্তার খানাকুলের বাহুবলী তৃনমুল নেতা প্রভুনাথ পোড়েল

Khanakul: গ্রেপ্তার খানাকুলের বাহুবলী তৃনমুল নেতা প্রভুনাথ পোড়েল

এলাকায় মারধর,অশান্তি সহ বিভিন্ন অভিযোগ ছিল প্রভুনাথের বিরুদ্ধে,তারজেরেই তাকে গ্রেপ্তার করা হয়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

গ্রেপ্তার খানাকুলের বাহুবলী তৃনমুল নেতা প্রভুনাথ পোড়েল।  খানাকুলের চিংড়া এলাকায় প্রভুনাথের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে খানাকুল পুলিশ। জানা গেছে,বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এলাকায় মারধর,অশান্তি সহ বিভিন্ন অভিযোগ ছিল প্রভুনাথের বিরুদ্ধে,তারজেরেই তাকে গ্রেপ্তার করা হয়। এদিন ধৃতকে আরামবাগ মহকুমা আদালতে পাঠানো হয়।

আরও পড়ুনঃ জাতীয় সড়কে দেখা গেল হাতি; সবকিছু ফেলে পালালেন বাইক আরোহী

যদিও খানাকুলসহ সমগ্র জেলাজুড়ে এই তৃনমুল নেতা অখ্যাত সমবায় সমিতি থেকে কৃষকদের কেসিসি লোন দুর্নীতির মাষ্টারমাইন্ড বলে। চিংড়া পঞ্চায়েত সমিতির ম্যানেজার পদে থাকার সুবিধা নিয়ে তৃনমুল জামানায় প্রায় ১০কোটি টাকার তছরুপের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শুধু তাই নয়,এলাকার কৃষক ও বিরোধীদের ভূরি ভূরি অভিযোগ থাকার পরেও মমতা সরকারের একাধিক হেভিওয়েট নেতাদের কাজে লাগিয়ে নিজের গ্রেপ্তারি এড়িয়ে গেছিলেন প্রভুনাথ।

আরও পড়ুনঃ ‘অপারেশন তৃণমূল’-এর নেপথ্যে কার হাত? ভূপেন্দ্র নন! তাহলে বিজেপির কে?

এছাড়াও চিংড়া এলাকায় হুমকি,মারধর,বোমাবাজির ঘটনা হলেই প্রত্যেকবারই প্রভুনাথের নাম শীর্ষে এসেছে। এহেন প্রভুনাথ পোড়েল গ্রেপ্তার হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তাহলে কি গরীব কৃষকদের জন্য বরাদ্দ সমবায়ের টাকা তারা ফিরে পাবেন? সেই প্রশ্ন তৈরি হলেও প্রভুনাথের গ্রেপ্তারির কারণ প্রকাশ্যে আসতেই হতাশ এলাকার মানুষ।

এই মুহূর্তে

আরও পড়ুন