Saturday, 27 June, 2026
27 June
Homeউত্তরবঙ্গCooch Behar: কোচবিহার ঘুঘুমারি বাজারে কোমরে দড়ি পরিয়ে তৃণমূল কর্মীকে বাজার পরিক্রমা!...

Cooch Behar: কোচবিহার ঘুঘুমারি বাজারে কোমরে দড়ি পরিয়ে তৃণমূল কর্মীকে বাজার পরিক্রমা! ছোড়া হল ডিম

সোশাল মিডিয়ায় ওই তৃণমূল নেতার ভিডিয়ো ছড়িয়ে পরতেই নড়েচড়ে বসেছে পুলিশ । কোচবিহার জেলা পুলিশের এক আধিকারিক বলেন, "গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে ।"

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিধানসভা নির্বাচনের আগে হুমকি দেওয়ার অভিযোগ ৷ তৃণমূল কর্মীর কোমরে দড়ি পরিয়ে ভরা বাজারে ঘোরালেন স্থানীয় বাসিন্দারা । সঙ্গে তাঁকে লক্ষ্য করে ছোড়া হল ডিম । ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে কোচবিহার শহর সংলগ্ন ঘুঘুমারি বাজারে ।

আরও পড়ুনঃ বহরমপুরে যোগী-মডেল! বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হল বহরমপুর তৃণমূল সভাপতির বাগানবাড়ি

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই তৃণমূল কর্মীর নাম ফজলু হক । বাড়ি ঘুঘুমারি এলাকাতেই । সোশাল মিডিয়ায় ইতিমধ্যে তাঁকে ঘিরে ছড়িয়ে পড়েছে একটি ভিডিয়ো । সেখানে দেখা যাচ্ছে, এলাকার ওই তৃণমূল কর্মীকে কোমরে দড়ি পরিয়ে ভরা বাজারে ঘোরানো হচ্ছে । ওই তৃণমূল কর্মী হাঁটতে পারছেন না । খুড়িয়ে খুড়িয়ে হাঁটছেন তিনি ৷ তাঁর একপায়ে জুতো, আরেকটি পা খালি ৷ হাত জোড় করে তিনি ক্ষমা চাইছেন ৷ এখানেই শেষ নয়, তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে । পাশাপাশি মারধরও করা হয়েছে বলে অভিযোগ । এই ঘটনায় হইচই পড়ে গিয়েছে এলাকায় ।

যদিও বিজেপির ৩ নম্বর মণ্ডল সভাপতি আখিরঞ্জন পাল বলেন, “ওই তৃণমূল কর্মী দীর্ঘদিন বিজেপি-সহ সাধারণ মানুষের উপর খুব অত্যাচার করেছে । বাড়িঘর ভাঙচুর করেছে । ভোটের আগে বাড়ি বাড়ি হুমকি দিয়েছে । ফল বেরনোর পর থেকেই ওই তৃণমূল কর্মী পালিয়ে ছিল । এদিন তাকে হাতে পেয়ে বাসিন্দারা মারধর করে ৷ কোমরে দড়ি পরিয়ে বাজারে ঘোরাচ্ছিল । আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করি ।”

আরও পড়ুনঃ আর রেহাই নেই শক্তিশালী বজ্রঝড়ের থেকে! বাংলার দিকে ধেয়ে আসবে শক্তিশালী বজ্রগর্ভ কিউমুলোনিম্বাস মেঘ

এদিকে সোশাল মিডিয়ায় ওই তৃণমূল নেতার ভিডিয়ো ছড়িয়ে পরতেই নড়েচড়ে বসেছে পুলিশ । কোচবিহার জেলা পুলিশের এক আধিকারিক বলেন, “গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে ।”

এখানে উল্লেখ করা প্রয়োজন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পালাবদলের পর রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি ৷ আর বিজেপির সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন এলাকায় তৃণমূল নেতা-কর্মী থেকে প্রাক্তন মন্ত্রী-বিধায়ককে লক্ষ্য করে ছোড়া হচ্ছে ডিম । আবার কোথাও চলছে কোমরে দড়ি পরিয়ে প্রকাশ্যে রাস্তায় ঘোরানো । কোথাও পুলিশ ঘোরাচ্ছে । আবার কোথাও বিজেপি কর্মীরা দড়ি পরিয়ে তৃণমূল নেতাদের ঘোরাতে দেখা গিয়েছে । দিনকয়েক আগে তোলাবাজির অভিযোগে মাথাভাঙায় এক তৃণমুল নেতাকে কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানো হয় । সোশাল মিডিয়ায় সেই ভিডিয়ো ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে । এরপর শনিবার সকালে প্রকাশ্যে এল ঘুঘুমারির তৃণমূল নেতার নতুন ভিডিয়ো ।

 

 

এই মুহূর্তে

আরও পড়ুন